এক্সপ্লোর

Sahitya Akademi Award: সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন ব্রাত্য, ‘মীরজাফর ও অন্যান্য নাটক’-এর জন্য স্বীকৃতি

Sahitya Akademi Award: ব্রাত্য জানিয়েছেন, করোনার আগেই ‘মীরজাফর ও অন্যান্য নাটক’ বইটি প্রকাশিত হয়। তাঁর লেখা শেষ মুদ্রিত বই হিসেবেই সেটিকে ধরেছে সাহিত্য অ্যাকাডেমি।  

কলকাতা: কলকাতা: সাহিত্য, নাটক, মন্ত্রিত্ব, একাহাতে সব সামলাচ্ছেন। তাতেই এ বার সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হতে চলেছে। এ বছর সাহিত্য অ্যাকেডেমি পুরস্কার (Sahitya Akademi Award) পেতে চলেছেন সাহিত্যিক, নাট্যকার তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। পুরস্কার বিজয়ী হিসেবে নাম উঠে আসার পর ব্রাত্যর প্রতিক্রিয়া, “বহু দিনের পরিশ্রমের সাফল্য।”

‘মীরজাফর ও অন্যান্য নাটক’ বইয়ের জন্য সাহিত্য অ্যাকাডেমি পেতে চলেছেন ব্রাত্য। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “অনেক দিন ধরে লেখালেখির কাজ করছি। কোনও স্বীকৃতি পেলে অবশ্যই ভাল লাগে। থিয়েটারের জন্য আগে স্বীকৃতি পেয়েছি। সাহিত্য অ্যাকাডেমি একটি স্বশাসিত সংস্থা। সারা দেশের সাহিত্যচর্চার লোকজন এর সঙ্গে যুক্ত। তাঁদের কাছ থেকে স্বীকৃতি পাচ্ছি।”

তবে পুরস্কার পেয়ে আনন্দ যেমন হচ্ছে, তেমন দুশ্চিন্তাও বাড়ছে বলে জানিয়েছেন ব্রাত্য। তাঁর কথায়, “পুরস্কার পেয়ে আনন্দ হচ্ছে। একই সঙ্গে দুশ্চিন্তাও বাড়ছে। কারণ যে কোনও স্বীকৃতিই সন্দেহ তৈরি করে। নিজেকেই প্রশ্ন করতে হয়, আমি আদৌ পুরস্কার পাওয়ার যোগ্য তো? তাই নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা চালিয়ে যেতে হবে।”

আরও পড়ুন: 'সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, জ্বর আসেনি, খাওয়াদাওয়া স্বাভাবিক', জানাল হাসপাতাল

ব্রাত্য জানিয়েছেন, করোনার আগেই ‘মীরজাফর ও অন্যান্য নাটক’ বইটি প্রকাশিত হয়। তাঁর লেখা শেষ মুদ্রিত বই হিসেবেই সেটিকে স্বীকৃতি দিচ্ছে সাহিত্য অ্যাকাডেমি।  

২০১৯ সালে ‘মীরজাফর ও অন্যান্য নাটক’ বইটি প্রকাশিত হয়। এ ছাড়াও তাঁর লেখা ‘বোমা’, ‘ত্রয়ী’, ‘প্রসঙ্গ থিয়েটার’ ‘নটেগাছ এবং অন্যান্য লেখা’র মতো বই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget