এক্সপ্লোর

ওপার বাংলা থেকে জালনোট পাচার ঠেকাতে বিএসএফ জওয়ানদের ক্লাস নেবে রিজার্ভ ব্যাঙ্ক?

কলকাতা: বাংলাদেশ সীমান্ত দিয়ে এদেশে ঢোকা জালনোট চেনাতে এবার অফিসার ও জওয়ানদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে উদ্যোগী বিএসএফ। এর জন্য রিজার্ভ ব্যাঙ্কের দ্বারস্থ বাহিনীর কর্তারা।

গত একমাসে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাল ২০০০ টাকার নোট বাজেয়াপ্ত করা হয়েছে। আর এর জেরে সীমান্তরক্ষী বাহিনী থেকে শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা— সকলের রাতের ঘুম কার্যত উড়ে গিয়েছে।

দীর্ঘদিন ধরেই ভারতে জালনোট পাচার চক্র বেশ সক্রিয়। বিশেষ করে, বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদা ও মুর্শিদাবাদ দিয়ে এদেশে প্রবেশ করত জালনোট। কিন্তু, কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের পরে, তা জোর ধাক্কা খায়।

তবে, সাম্প্রতিককালে, ফের সক্রিয় হয়েছে সেই চক্র। তার প্রমাণ, হালে বেশ কিছু পরিমাণের জাল ২০০০ টাকার নোট বাজেয়াপ্ত করা হয়েছে এই অঞ্চল থেকে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে মালদা থেকে বহু জাল ২০০০ টাকার নোট ধরা পড়ে। আবার, ফেব্রুয়ারিতে জাল ২০০০ টাকার নোট সহ মুর্শিদাবাদ থেকে ধরা পড়ে এক ব্যক্তি।

মুর্শিদাবাদে ৪০টি জাল ২০০০ টাকার নোট সহ ধরা পড়ে এক ব্যক্তি মুর্শিদাবাদে ৪০টি জাল ২০০০ টাকার নোট সহ ধরা পড়ে এক ব্যক্তি

মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার জানান, দেশের অন্যত্র যে জালনোট  ধরা হয়েছে, সেগুলি মুলত আসল নোটের কালার ফটোকপি (চলতি ভাষায় জেরক্স)। কিন্তু, মালদা ও মুর্শিদাবাদে বাজেয়াপ্ত জালনোটগুলিকে বিশেষ ধরনের ডাই দিয়ে প্রিন্ট করা হয়েছে বলে দাবি করেন তিনি।

বিএসএফ-এর এক শীর্ষ আধিকারিক জানান, যে পরিমাণ জালনোট সাম্প্রতিককালে উদ্ধার হয়েছে তা গুরুতর বিষয়। তাঁর মতে, নতুন নোটের সুরক্ষা বৈশিষ্ঠ্যগুলি অত্যন্ত সন্তর্পণে নকল করা হয়েছে। তাঁর দাবি, ২০০০ নোটে যতগুলি সুরক্ষা বৈশিষ্ঠ্য রয়েছে, তার প্রায় অর্ধেক রয়েছে জালনোটে।

ফলে, আসল ও নকল নোট চিহ্নিত করতে প্রায় হিমসিম খাচ্ছে বাহিনী। ওই আধিকারিক জানান, বাহিনী চাইছে, আসল ও নকল নোটের মধ্য পার্থক্য বুঝতে যাতে অফিসার ও জওয়ানদের কোনও অসুবিধে না হয়। তা প্রযুক্তি দিয়ে হোক বা নোট হাতে নিয়ে পরীক্ষা করে।

ওপার বাংলা থেকে জালনোট পাচার ঠেকাতে বিএসএফ জওয়ানদের ক্লাস নেবে রিজার্ভ ব্যাঙ্ক?

এমতাবস্থায়, আরও সঠিকভাবে জালনোট চিহ্নিত করতে বাহিনীর জওয়ান ও অফিসারদের প্রশিক্ষণ দিতে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা চালাচ্ছে বিএসএফ। ওই আধিকারিক যোগ করেন, নতুন ২০০০ নোটে ১৭টি সুরক্ষা বৈশিষ্ঠ্য রয়েছে। সেগুলি কী কী, তা জওয়ান ও অফিসারদের জানা প্রয়োজন। তাঁর আশা, খুব শীঘ্রই এই প্রশিক্ষণ শুরু হবে।

কেন্দ্রীয় গোয়েন্দাদের মতে, জালনোট কারবারের মাধ্যমেই এদেশে বিভিন্ন সন্ত্রাসমুলক কার্যকলাপে আর্থিক জোগান দিত পাক-মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। আর এদেশে জালনোট প্রবেশ করত মূলত ভারত-বাংলা সীমান্ত দিয়েই। বিএসএফ-এর মতে, ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ নভেম্বর পর্যন্ত তারা প্রায় ৪ কোটি মূল্যের জালনোট বাজেয়াপ্ত করেছে। গ্রেফতার করা হয় ৪২ জন পাচারকারীকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget