এক্সপ্লোর

ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যানকে বাড়ির কাছের রাস্তায় গুলি করে খুন, ধৃত ১

হুগলি: ক্লাব থেকে ফেরার পথে, বাড়ির গলির মুখে খুন তৃণমূল পরিচালিত ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায়। রাস্তার ওপর তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। ঘটনায় মুন্না রায় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভদ্রেশ্বরের জয় ভারত সঙ্ঘ ক্লাবে নিয়মিত যাতায়াত ছিল পুর চেয়ারম্যানের। মঙ্গলবার রাত সাড়ে দশটা-এগারোটা নাগাদ ক্লাব থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেন তিনি। মনোজের বাইক সেখানে ছিল না। প্রথমে তিনি হেঁটে বাড়ি যাবেন বলে ঠিক করেন। কিন্তু, চিন্টু দুবে নামে মনোজের এই পরিচিত যুবক বলেন, তিনিই নিজের বাইকে মনোজকে বাড়ি পৌঁছে দেবেন। তৃণমূল ছাত্র পরিষদের সদস্য চিন্টুর বাইকে চড়েই সেখান থেকে রওনা দেন মনোজ। চিন্টুর দাবি, মনোজের বাড়ির একেবারে কাছে হঠাৎ জনা পনেরো যুবক তাঁদের রাস্তা আটকে দাঁড়ান। একজন মনোজকে ভাইয়া বলে ডাকেন। কেউ সমস্যার কথা বলতে এসেছেন, ভেবে বাইক থেকে নামেন পুরসভার চেয়ারম্যান মনোজ। কিন্তু, দুষ্কৃতীরা কোনও কথা না বলে তাঁকে মারধর শুরু করে দেয়। চিন্টু দুবে বলেন, ধস্তাধস্তি শুরু করে দেয়। আমি ছুটলাম বাকি লোকেদের ডাকতে। তার মধ্যে হয়ে গেল। চিন্টুর দাবি, তিনি লোকজন নিয়ে ফিরে গিয়ে দেখেন রাস্তায় পড়ে রয়েছে মনোজ উপাধ্যায়ের রক্তাক্ত নিথর দেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেরর ভিত্তিতে পুলিশের দাবি, মনোজকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ গুলি চালিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। একটি গুলি বাঁ দিকের পাঁজর দিয়ে ঢুকে ফুসফুসের কাছে পৌঁছে যায়। একটি গুলি লাগে মাথার ডানদিকে। একটি ডান হাতে কনুইয়ের ওপরে। এই কাজে সেভেন এমএম পিস্তল এবং ওয়ান শটার ব্যবহার করা হয়েছে বলে পুলিশের অনুমান। হুগলি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তপন দাশগুপ্তর দাবি, সুপারি কিলার কাজে লাগানো হয়েছে। পাতালে লুকিয়ে থাকলেও খুঁজে বার করতে বলেছি। খুনের ঘটনায় জড়িত অভিযোগে মুন্না রায় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, খুনের ঠিক আগের মুহূর্তে যাঁরা তৃণমূল পরিচালিত পুরসভার প্রধানকে ডেকে দাঁড় করিয়েছিলেন, তারমধ্যে অন্যতম ছিলেন এই মুন্না। তিনি স্থানীয় বাসিন্দা। তাঁকে জেরা করে আরও তথ্য বার করার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget