এক্সপ্লোর

সন্ন্যাসীর ছ্দ্মবেশে জুহিকে গ্রেফতার সিআইডি-র

কলকাতা ও জলপাইগুড়ি:  ফিল্মি কায়দায় অপারেশন চালিয়ে মঙ্গলবার উত্তরবঙ্গের খড়িবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রী জুহি চৌধুরীকে। বুধবার আদালতে জুহির প্রভাবশালী-যোগকে হাতিয়ার করই সিআইডি হেফাজতের আর্জি জানান সরকারি আইনজীবী। তিনি বলেন, হোমের আড়ালে শিশুবিক্রির চক্রে জুহি পুরোদমে জড়িয়ে। প্রভাবশালী যোগ প্রমাণে জুহিকে নিয়ে দিল্লি সহ কয়েকটি শহরে যাবেন গোয়েন্দারা। তাই তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন। সওয়াল জবাব শুনে জুহিকে ১২ দিনের জন্য সিআইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। কীভাবে সিআইডির জালে পড়লেন জুহি? সিআইডি সূত্রে দাবি, আত্মগোপনের পর থেকে জুহি মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন। তবে, অন্যান্য ফোন নম্বর থেকে পরিবার ও কলকাতা-দিল্লির কয়েকজন প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। ক’দিন আগে সেই ফোন ট্র্যাক করতে গিয়েই সঙ্কেত মেলে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক জুহি রয়েছেন উত্তরবঙ্গে। ভারত-নেপাল সীমান্ত লাগোয়া খড়িবাড়ি-বাতাসিয়ার কাছে। দেরি না করে সেখানে পৌঁছে যান সিআইডি-র ইন্সপেক্টর সৌগত ঘোষ ও কাকলি ঘোষ কুণ্ডু। বাড়িটিকে চিহ্নিত করা গেলেও কীভাবে তার ওপর চালানো হবে নজরদারি? ধন্দে পড়েন যান তদন্তকারীরা। সে কাজে বাড়ির সামনের মন্দিরকে হাতিয়ার করেন তাঁরা। সিআইডি সূত্রে দাবি, সাধুর বেশে মন্দির থেকে বাড়ির ওপর নজরদারি চালাতে থাকেন দুই ইন্সপেক্টর। যে বাড়ির ওপর তাঁরা নজর রাখছিলেন, সেখানকার লোকজন এই মন্দিরে পুজো দিতে আসতেন। দেরি না করে তাঁদের সঙ্গে ভাবও জমিয়ে ফেলেন গোয়েন্দারা। তারপর তাঁদের সঙ্গেই পৌঁছে যান ওই বাড়িতে। তদন্তকারীদের দাবি, সেখানেই গ্রেফতার করা হয় জুহিকে। যদিও, জুহির দাবি তিনি নির্দোষ। কিন্তু এই প্রেক্ষিতে জুহি চৌধুরীকে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। জুহির বাবা রবীন্দ্রনারায়ণ চৌধুরীকেও বিজেপির রাজ্য কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সিআইডি সূত্রে দাবি, চন্দনা ও জুহির অ্যাকাউন্টে লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget