এক্সপ্লোর

৪৫ লক্ষ টাকা আত্মসাত্‍ মামলায় গ্রেফতার ভারতী ঘোষের ঘনিষ্ঠ আরও এক পুলিশ অফিসার

কলকাতা: এবার সিআইডির জালে রাজশেখর পাইন। ধৃত খড়গপুর লোকাল থানার প্রাক্তন ওসি। সিআইডি সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার এক ব্যবসায়ীর দায়ের করা ৪৫ লক্ষ টাকা আত্মসাত্‍ মামলায় গ্রেফতার করা হয়েছে রাজশেখরকে। স্বরূপনগরের ব্যবসায়ী ইউনুস আলি মণ্ডলের দাবি, ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর রাতে ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়ে তাঁর দাদার গাড়ি। গাড়িতে ২টি ব্যাগে ছিল ব্যবসার ৪৫ লক্ষ টাকা। খড়গপুর লোকাল থানার পুলিশ তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার পর থেকেই উধাও সেই টাকা। শনিবার পশ্চিম মেদিনীপুরে দাসপুরের বৈকুণ্ঠপুরে, খড়গপুর লোকাল থানার প্রাক্তন ওসি রাজশেখর পাইনের বাড়িতে তল্লাশি চালায় সিআইডি। রবিবার তল্লাশি হয় দাসপুরের রাধাকান্তপুরে তাঁর শ্বশুরবাড়িতে। সিআইডির দাবি, বিভিন্ন প্রশ্নের সদুত্তর দিতে না পারায় এদিন গ্রেফতার করা হয় রাজশেখরকে। ইতিমধ্যেই অন্য মামলায় গ্রেফতার করা হয়েছে ভারতী ঘোষের দুই ঘনিষ্ঠ পুলিশ অফিসার ঘাটালের তৎকালীন সিআই শুভঙ্কর দে ও ঘাটাল থানার প্রাক্তন ওসি চিত্ত পালকে। এদিন নবান্ন সভাঘরে জঙ্গলমহলের পুলিশ সুপার ও জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ও ডিজি। বৈঠকে ছিলেন ৩৫৫ জন আত্মসমর্পণকারী মাওবাদীও। সেখানে নাম না করে ভারতীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, প্রাক্তন কোনও পুলিশ কিছু বললে কিছু শুনবেন না। এখন যারা আছেন তাদের কথা শুনি। সমস্যা হলে সরকারকে জানান। অন্যদিকে, এদিন কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজু। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুরের দাসপুর-সহ একাধিক থানায় দায়ের মামলার ভিত্তিতে গ্রেফতারির আশঙ্কা থেকেই আগাম জামিনের আবেদন বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ফর্ম-৬ নিয়ে কারচুপি ! 'ভোটার লিস্টের মাধ্যমেই চলছে ভোট চুরি', CEO দফতর থেকে বেরিয়ে কী বললেন অভিষেক ?
ফর্ম-৬ নিয়ে কারচুপি ! 'ভোটার লিস্টের মাধ্যমেই চলছে ভোট চুরি', CEO দফতর থেকে বেরিয়ে কী বললেন অভিষেক ?
Congress News : ভোটের আগে তৃণমূলে ভাঙন, কংগ্রেসে প্রত্যাবর্তন বিদায়ী বিধায়কের
ভোটের আগে তৃণমূলে ভাঙন, কংগ্রেসে প্রত্যাবর্তন বিদায়ী বিধায়কের
Bengal Election 2026 : ভোটের জন্য ব্যক্তিমালিকানাধীন গাড়ি কি প্রশাসন নিতে পারে ? কী বলছে নিয়ম ?
ভোটের জন্য ব্যক্তিমালিকানাধীন গাড়ি কি প্রশাসন নিতে পারে ? কী বলছে নিয়ম ?
Rahul Banerjee Death : 'প্রয়োজনীয় অনুমতি নেয়নি প্রোডাকশন ক্রু', কীভাবে দুর্ঘটনার কবলে রাহুল ? যা জানাল ওড়িশা পুলিশ...
'প্রয়োজনীয় অনুমতি নেয়নি প্রোডাকশন ক্রু', কীভাবে দুর্ঘটনার কবলে রাহুল ? যা জানাল ওড়িশা পুলিশ...

ভিডিও

BJP News | ''হারের ভয়ে বেপরোয়া...ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা'' নালিশ বিজেপির প্রতিনিধিদলের
Suvendu Adhikari | ''আসছে বিজেপিরই সরকার'' | হুঙ্কার দিয়ে নন্দীগ্রামের জন্য মনোনয়ন শুভেন্দুর
ECI News | পুলিশ-প্রশাসনে পর এবার CEO দফতরেও রদবদল। সরিয়ে দেওয়া হল ডেপুটি CEO সুব্রত পালকে
Election Commission: ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিকই বদল,সরিয়ে দেওয়া হল ডেপুটি CEO -কে
BJP News: 'প্রতিটি ভোটারকে ভয় দেখানো হচ্ছে', কমিশনের কাছে ৬টি দাবি পেশ বিজেপি প্রতিনিধিদলের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Small Saving Schemes : সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
Digital Census In India: Live-In যুগলকে বিবাহিত ধরা হবে, ১ এপ্রিল থেকে দেশে ডিজিটাল সেন্সাস, কী কী প্রশ্ন করা হবে আপনাকে ?
Live-In যুগলকে বিবাহিত ধরা হবে, ১ এপ্রিল থেকে দেশে ডিজিটাল সেন্সাস, কী কী প্রশ্ন করা হবে আপনাকে ?
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
FASTag Annual Pass Hike: FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
Stock Market LIVE: দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Embed widget