এক্সপ্লোর

Mamata on Cooch Behar Visit : 'প্রথা ভেঙে দুর্ভাগ্যজনক পদক্ষেপ' রাজ্যপালের কোচবিহার সফর নিয়ে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

রাজ্যপালের উদ্দেশে চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, 'রাজ্যপালের ব্যক্তিগত বা সরকারি সফর রাজ্যকে জানিয়ে করার নিয়ম। কোচবিহার সফরে যাচ্ছেন, জানলাম সোশাল মিডিয়া থেকে। কয়েক দশকের প্রথা ভেঙে জেলা সফর করছেন। আপনার এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক।’

কলকাতা : ফের একবার রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার রাজ্যপালের কোচবিহার সফর নিয়ে তাঁকে কড়া চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। 'কয়েক দশকের প্রথা ভেঙে দুর্ভাগ্যজনক পদক্ষেপ' ঠিক এই ভাষাতেই চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপালের উদ্দেশে দু-পাতার চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, 'রাজ্যপালের ব্যক্তিগত বা সরকারি সফর রাজ্যকে জানিয়ে করার নিয়ম। কোচবিহার সফরে যাচ্ছেন, জানলাম সোশাল মিডিয়া থেকে। কয়েক দশকের প্রথা ভেঙে জেলা সফর করছেন। আপনার এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক।’

সদ্য বাংলার মসনদে তৃতীয়বারের জন্য বসা মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে জুড়েছেন, ‘রাজ্য প্রশাসনকে এড়িয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করায় যায় না। ২৬ সেপ্টেম্বর দেওয়া পরামর্শও আপনি মানেননি। ক্রমাগত সেই অনুরোধ আপনি অগ্রাহ্য করেছেন। আবারও অনুরোধ, এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকুন।'

গতকাল সন্ধেয় ট্যুইট করে বৃহস্পতিবার শীতলকুচি যাওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যপাল। ট্যুইট করে জগদীপ ধনকড় জানিয়েছিলেন, ১৩ মে বিএসএফ-এর হেলিকপ্টারে হিংসা কবলিত অঞ্চলগুলি পরিদর্শনে যাবেন। শীতলকুচি সহ কোচবিহারের বিভিন্ন হিংসাবিধ্বস্ত অঞ্চলে যাবেন তিনি। পাশাপাশি যে ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাশট্যাগে জুড়েছিলেন রাজ্যপাল।

রাজ্যপালের যে সফর নিয়ে গতকালই তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ করেছিলেন, 'ওসব ওনার কাজ নয়'। যদিও বিজেপি রাজ্যপালের এই সিদ্ধান্তের পক্ষেই দাঁড়িয়েছিল। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, এতে ভুল কিছু নেই, উনি যেতেই পারেন।

প্রসঙ্গত, রাজ্য-রাজ্যপালের মধ্যে সংঘাত নতুন নয়। একাধিক ইস্যুতে দ্বিতীয়বার ক্ষমতাসীন তৃণমূল সরকারের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন রাজ্যপাল। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের সরকার গঠনের সময় থেকেও রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব জগদীপ ধনকড়। রবীন্দ্রজয়ন্তীতে শুভেচ্ছা জানানোর মাঝেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। যা নিয়েও পাল্টা প্রত্যুত্তরও দিয়েছিলেন রাজ্যের নেতারা।

এমনিতেই গত ১০ এপ্রিল থেকেই শীতলকুচি নিয়ে উত্তপ্ত থেকেছে রাজ্য রাজনীতি। রাজ্যে চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচির জোরপাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের। আপাতত সেই ঘটনার তদন্ত করছে সিআইডি। 

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুরের ছাত্রীর, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুরের ছাত্রীর, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget