এক্সপ্লোর

বনধে সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক, কড়া নির্দেশিকা মমতার

কলকাতা: ২ সেপ্টেম্বরের ধর্মঘট রুখতে এবার আরও কড়া রাজ্য সরকার। নজিরবিহীনভাবে ধর্মঘটের আগে ও পরে দফতরে হাজিরা বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি অর্থ দফতরের। অন্যদিকে, বনধ-গুণ্ডামি রুখতে বিরোধীদের উদ্দেশ্যেও দিয়ে রাখলেন কড়া হুঁশিয়ারি। সিটু, আইএনটিইউসি-সহ ১১টি ট্রেড ইউনিয়ন সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ২ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার। তারপর শনি-রবি ছুটি। সরকারের নির্দেশিকা অনুযায়ী, সরকারি কর্মচারীদের ১ সেপ্টেম্বর অর্থাৎ‍ বৃহস্পতিবার এবং ৫ সেপ্টেম্বর অর্থাৎ সোমবারও বাধ্যতামূলকভাবে দফতরে উপস্থিত থাকতে হবে। অর্থ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, কোনও সরকারি কর্মচারি ধর্মঘট এবং তার আগে ও পরে দু’দিন অর্থাৎ মোট তিনদিন গরহাজির থাকলে তাঁকে শোকজ করা হবে। সন্তোষজনক উত্তর মিললে তবেই ছুটি মঞ্জুর করা হবে। নাহলে সেই কর্মচারীর একদিনের বেতন কাটা যাবে। কর্মজীবন থেকেও একদিন বাদ পড়বে। মুখ্যমন্ত্রীও এদিন সাফ বুঝিয়ে দিয়েছেন, তিনি ধর্মঘটের নামে ছুটির পক্ষপাতী একেবারেই নন। কয়েকটি ক্ষেত্রে অবশ্য ছাড় রয়েছে। কী সেগুলি? সংশ্লিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি থাকলে। ওই দিন অনুপস্থিত সরকারি কর্মচারীর পরিবারের কারও মৃত্যু হলে। সংশ্লিষ্ট সরকারি কর্মচারী আগে থেকেই গুরুতর অসুস্থ থাকলে। আগে থেকেই কারও মাতৃত্বকালীন বা সন্তান প্রতিপালনের জন্য ছুটি নেওয়া থাকলে। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে যখনই কোনও ধর্মঘট হয়েছে, তখনই সরকারি কর্মীদের দফতরে আসা বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি হয়েছে। কখনও ধর্মঘটের দিন অফিসে আসায় মিলেছে বাড়তি ছুটিও। গতবছর ২ সেপ্টেম্বরের ধর্মঘটে যে সরকারি কর্মীরা অফিসে এসেছিলেন, তাঁদের বিশেষ ক্যাসুয়াল লিভ দিয়েছিল নবান্ন। এবার অবশ্য নজিরবিহীনভাবে ধর্মঘটের আগে ও পরেও হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। শুধু সরকারি কর্মচারীই নয়, বনধ নিয়ে এদিন বিরোধীদের উদ্দেশ্যেও 'হুঁশিয়ারি' দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার কড়া বার্তা, ধর্মঘটের নামে গুণ্ডামি হলে সরকার যে কড়া ব্যবস্থার পথে হাঁটবে। এদিন বিধানসভায় তিনি বলেন, কেউ যেন গুণ্ডামি করে নিজেদের সম্পত্তি না ভাবে। ধর্মঘটের দিন দোকান বা গাড়ি ভাঙচুর হলে সরকার ক্ষতিপূরণ দেবে বলেও সোমবার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, দোকান খোলা রাখুন। দোকান, গাড়ি ভাঙচুর হলে সরকার ক্ষতিপূরণ দেবে। প্রসঙ্গত, তিনি যে ধর্মঘটের বিরোধী, ক’দিন আগে দলের মঞ্চ থেকে সেটা পরিষ্কার করে দিয়েছিলেন। মমতা বলেছিলেন, আমি বনধ সমর্থন করি না। এটা শ্রমিকদের ইস্যু। কিছু ইস্যু আমি সাপোর্ট করি। কিন্তু, বলার একটা জায়গা আছে। ক’দিন আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল, কোনও বনধ বাংলায় আমরা করতে দেব না। মাথানত করব না। দোকানদারদের কাছে অনুরোধ, খোলা রাখবেন। কোনও দোকানে হাত পড়লে সরকার ক্ষতিপূরণ দেবে। গাড়ি ভাঙচুর করলে সরকার ক্ষতিপূরণ দেবে। যে ভাঙচুর করবে তাঁর বিরদ্ধে কড়া ব্যবস্থা। এবার প্রশাসনের মাথা হিসেবেও বার্তা দিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget