এক্সপ্লোর

East Medinipur : দুর্যোগের আশঙ্কা কাটেনি, পাঁশকুড়ায় কংসাবতীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে বাড়ছে জল

ফের ঘনাচ্ছে দুর্যোগ। বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। এদিকে আগের নিম্নচাপের রেশ এখনও কাটেনি।

বিটন চক্রবর্তী ও ঋত্বিক প্রধান, পাঁশকুড়া(পূর্ব মেদিনীপুর) : পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত এখনও জলমগ্ন। পাঁশকুড়ায় কংসাবতীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে জল বাড়ছে এলাকায়। এরই মধ্যে দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ফের ঘনাচ্ছে দুর্যোগ। বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। এদিকে আগের নিম্নচাপের রেশ এখনও কাটেনি। পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। কোথাও কোথাও প্রায় গল-সমান জল। যেমন-এগরা দুই নম্বর ব্লক। যেদিকে দু'চোখ যায় সেদিকেই শুধু জল আর জল। শুক্রবার পটাশপুর ১ নম্বর ব্লকে কেলেঘাইয়ের ভাঙা বাঁধ মেরামতির কাজ শুরু করে প্রশাসন।

এদিকে কেন বাঁধ মেরামতিতে দেরি, এই প্রশ্ন তুলে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, এক গলা জলে মানুষ বাস করছে। আট-দশদিন পরে পশ্চিমবঙ্গের কুখ্যাত সরকারের মনে পড়ল যে, এবার বাঁধটা সারানো জরুরি। কাটমানি খেতে খেতে তো একদিন নির্লজ্জতার বাতাবরণ অতিক্রম করার ইচ্ছা হবে !

অন্যদিকে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, পুরো ভাঙন মেরামত করতে খুব বেশি হলে সাত দিন সময় লাগবে। জনগণ প্রচুর সাহায্য করছে। বিজেপি অভিযোগের মাস্টার।

প্রসঙ্গত, দিনকয়েক আগে পটাশপুর ১ নম্বর ব্লকের কাছে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে বিপত্তি বাধে। বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করে। এর জেরে পটাশপুর ১ ও ২ নম্বর ব্লকের বহু জায়গা প্লাবিত হয়। জল থইথই করে পটাশপুর বাজার। প্রায় ২০০টি ত্রাণ শিবির খোলা হয়। নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয় প্রায় ৮০ হাজার মানুষকে। 

আরও পড়ুন ; পটাশপুরে পানীয় জলের চরম সংকট, বিদ্যুৎহীন একাধিক গ্রাম

এর আগে গত অগাস্ট মাসেও মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ায় পাঁশকুড়ায় বিপদসীমার কাছাকাছি পৌঁছে যায় কংসাবতীর জল। বেশ কয়েকটি জায়গায় নদী বাঁধে ফাটল দেখা দেয়। পাঁশকুড়া পুর-এলাকায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কয়েকটি এলাকায় জল ঢুকতে শুরু করে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় কংসাবতীর বাঁধ মেরামতির কাজ শুরু করে সেচ দফতর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget