এক্সপ্লোর

আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত কংগ্রেসের

কলকাতা:  আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিল কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেসের ইলেকশন কমিটির বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এবার প্রার্থী চূড়ান্ত করবে কংগ্রেস হাইকমান্ড। আগামী ১৯ নভেম্বর কোচবিহার ও তমলুক লোকসভা কেন্দ্রে এবং মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগির দায় কার্যত বামেদের ঘাড়ে চাপিয়ে দিয়ে উপনির্বাচনে প্রার্থী দেবার কথা ঘোষণা করে দিল কংগ্রেস। প্রদেশ সভাপতির কথায় বামেরা একতরফা ভাবে প্রার্থী পদ ঘোষণা করে দেওয়ার পর কংগ্রেসের সামনে বিকল্প কোনও রাস্তা খোলা ছিল না। সোমবার প্রদেশ কংগ্রেস দফতরে নির্বাচনী কমিটির বৈঠকে প্রার্থী তালিকাও তৈরি হয়েছে। প্রদেশ সূত্রের খবর, তালিকা পাঠানো হয়েছে দিল্লিতে। প্রার্থী তালিকা চূড়ান্ত করবে হাইকম্যান্ড। বিধানসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএম-এর জোটকে উপনির্বাচনেও বহাল রাখতে চেয়েছিল কংগ্রেস। কিন্তু বামেরা তাতে সাড়া দেয়নি। বিধানসভা ভোটে ভরাডুবির পর সিপিএম-এর অন্দরেই জোট নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। জোটের প্রশ্নে পিছু হটতে হয় রাজ্য নেতাদের। সেই সঙ্গে চাপ তৈরি হয় ফ্রন্ট শরিকদের দিক থেকেও। ঠিক হয় নভেম্বরের উপনির্বাচনে দুটি লোকসভা ও একটি বিধানসভা কেন্দ্রের সবকটিতেই প্রার্থী দেবে বামেরা। এই পরিস্থিতিতে জোটের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায়, তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগি রুখতে কংগ্রেস লড়াইয়ের ময়দানে অনুপস্থিত থাকুক, এই প্রস্তাব ওঠে দলের ভেতর। গত ১৭ তারিখ কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতির মন্তব্যে সেই জল্পনা আরও জোরালো হয়। যাবতীয় জল্পনার অবসান করে সোমবার অধীর চৌধুরী জানিয়ে দিলেন সিপিএম-এর অবস্থানের পরিপ্রেক্ষিতে তাঁদের সামনে ভিন্ন পথ খোলা ছিল না। এই কারণেই বামেদের পাশাপাশি প্রার্থী দেবে কংগ্রেসও। অন্যদিকে, এদিনই প্রদেশ কংগ্রেস দফতরে এসে অধীর চৌধুরীর হাত থেকে পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে ফিরে এলেন হুমায়ুন কবীর।

সেরা শিরোনাম

Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget