এক্সপ্লোর

হাওড়া জেলায় কোন অঞ্চলগুলি কনটেনমেন্ট জোন, দেখে নিন একনজরে

মধ্য হাওড়া, শিবপুর, ঘুসুড়ি, সালকিয়া, ডোমজুড়, জগৎবল্লভপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর এবং উলুবেড়িয়ার একাংশে চালু হবে লকডাউন।

হাওড়া: করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে রাজ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনার পরই হাওড়া। রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত হাওড়া জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ২৯২। মৃত্যু হয়েছে ১০৯ জনের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাজ্যের সমস্ত কনটেনমেন্ট জোনে ফের শুরু হচ্ছে লকডাউন। জেলা প্রশাসন সূত্রে খবর, হাওড়ায় মোট ৫৬টি কনটেনমেন্ট জোন। মধ্য হাওড়া, শিবপুর, ঘুসুড়ি, সালকিয়া, ডোমজুড়, জগৎবল্লভপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর এবং উলুবেড়িয়ার একাংশে চালু হবে লকডাউন। এই লকডাউন কার্যকর করতে বুধবার থেকে পথে নেমেছে পুলিশ। কনটেনমেন্ট জোনে ঢোকা বেরোনোর রাস্তা গার্ড রেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ। এর আগে হাওড়া পুর এলাকার বেশ কয়েকটি জায়গা কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল। অভিযোগ, তখন নিয়ম মানেননি বাসিন্দাদের একাংশ। এবার কি ছবিটা বদলাবে? এক নজরে দেখে নেব, কোন কোন এলাকা কনটেনমেন্ট তালিকার রয়েছে- হাওড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের রসিককৃষ্ণ ব্যানার্জী লেন, কৃষ্ণতরণ নস্কর লেন। ১১ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা রায় লেন। ১২ নম্বর ওয়ার্ডের উপেন্দ্রনাথ মিত্র লেন। ২৯ নম্বর ওয়ার্ডের পিকে ব্যানার্জী রোড, হাট লেন, রাউন্ড ট্যাঙ্ক লেন, এমজি রোড, তেলকল ঘাট রোড, আরবিসি রোড, চিন্তামণি দে রোড। ৪৫ নম্বর ওয়ার্ডের পূর্ণচন্দ্র মুখার্জী রোড। ৪৭ নম্বর ওয়ার্ডের ধার্সা, পঞ্চাননতলা, চড়কডাঙা, জিআইপি কলোনি। ৫৭ নম্বর ওয়ার্ডের পালঘাট লেন। ৫৮ নম্বর ওয়ার্ডের রাজন শেঠ লেন। ৬৩ নম্বর ওয়ার্ডের সত্যসাধন ধর লেন। উলুবেড়িয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কুশবেড়িয়া মণ্ডলপাড়াও কনটেনমেন্ট জোন। এছাড়া বালি জগাছার এনআইএসসিও হাউজিং কমপ্লেক্স, পাঁচলার বেলডুবির নস্করপাড়া, শ্যামপুর ১ নম্বর ব্লকের রাধাপুরের চাউলিয়া, বাণেশ্বরপুর ১-এর টেটিখোলা, শ্যামপুর ২ নম্বর ব্লকের নাকোল কনটেনমেন্ট জোন। আমতা ১ নম্বর ব্লকের নাপিতপাড়া, সিরাজবাটি, মেলাইপাড়া, আমতা ২ নম্বর ব্লকের জয়পুর ঝামটিয়া, বাগনান ২-এর বাঁটুল বৈদ্যনাথপুরের বীরকূল মৌজার দাসপাড়া, সাঁকরাইল-এর বাণীপুর ১-এর ওল্ড পোস্ট অফিস, পঞ্চাননতলা নতুনপাড়া কনটেনমেন্ট জোন। উদয়নারায়ণপুরের হরালি, কুরচি শিবপুর, সিংটি, পাঁচারুল, দেবীপুর, গড় ভবানীপুর সোনাতলা, ভবানীপুর বিধিচন্দ্রপুর, কানুপাট মনসুকা, খিলা, হরিশপুর, ভবানীপুর বিধিচন্দ্রপুরের কুলটিকারি, কনটেনমেন্ট জোন। ডোমজুড়ের শেখ পাড়া, বেগরি ১-এর শঙ্করিদহ ঘোষপাড়া, জগত্‍বল্লভপুরের পাতিয়ালের শিবরামপুর, বড়গাছিয়া ২-এর মনসিংহপুর, ইসলামপুর-এর পূর্ব ইসলামপুর, সিলডাঙার ইছাপুর, রংমহল, ত্রিপুরাপুর, যমুনাবালিয়া কনটেনমেন্ট জোন। জগত্‍বল্লভপুরের লস্করপুরের নস্করপুর, সিদ্ধেশ্বর, একাব্বরপুর, উলুবেড়িয়া ১-এর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের লাইব্রেরি মোড়, হাতগাছিয়া ২ - এর বাউরিয়ার সুন্দরপুর, উলুবেড়িয়া ২-এর খলিসানি দাসপাড়া সংসদ থেকে খলিসনি/৩ ও বাউরিয়ার সুন্দরপুর কনটেনমেন্ট জোনের তালিকায়।

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget