এক্সপ্লোর

Nisith Pramanik Controversy: কাগজপত্রে গরমিলের অভিযোগ, বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের দেওয়া অ্যাম্বুলেন্স ঘিরে বিতর্ক

কোচবিহারের RTO অফিস সূত্রে খবর, ফিটনেস, রেজিস্ট্রেশন সবেরই মেয়াদ ফুরিয়েছে। বাকি রোড ট্যাক্স, নবীকরণ হয়নি বিমাও।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের দেওয়া অ্যাম্বুল্যান্স নিয়ে বিতর্ক। আঞ্চলিক পরিবহণ অফিস সূত্রে খবর, ওই অ্যাম্বুল্যান্সের কোনও নথিই ঠিক নেই। এনিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। রাজ্যের শাসক দলের দাবি, মানুষকে বোকা বানানোর চেষ্টা। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, সব কাগজপত্রই ঠিকঠাক রয়েছে।

৪ জুন ঘটা করে কোভিড রোগীদের জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। একটি পুরনো অ্যাম্বুল্যান্সকে মেরামত করে চালু করা হয়। কিন্তু, সপ্তাহ কাটতে না কাটতে, এনিয়ে বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, যে অ্যাম্বুল্যান্সটি কোভিড রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছে, তার কোনও বৈধ কাগজপত্র নেই!

কোচবিহারের RTO অর্থাৎ, আঞ্চলিক পরিবহণ অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, WB 63A 5264-এই নম্বরের অ্যাম্বুল্যান্সটির ২০১৯-এর ১২ নভেম্বর পর্যন্ত ফিটনেস ও রেজিস্ট্রেশন করা আছে। গত বছরের সেপ্টেম্বর থেকে বাকি রয়েছে রোড ট্যাক্স। এমনকী গত বছরের সেপ্টেম্বরের পর নবীকরণ হয়নি বিমার। 

আর এই সব বিষয় সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি সাংসদের ভূমিকার কড়া সমালোচনা করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের কোচবিহারের সভাপতি পার্থপ্রতিম রায় বলেছেন, 'নিশীথ ভণ্ডামি করছেন, পুরনো অ্যাম্বুল্যান্সে নিজের ছবি দিয়েছে, মানুষকে বোকা বানাচ্ছে, আগেও ছিল না, এখনও নেই।'

এই বিষয়ে নিশীথ প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করা না গেলেও বিজেপির পাল্টা দাবি, এনিয়ে অহেতুক রাজনীতি করছে শাসক শিবির। কোচবিহারের বিজেপি সম্পাদক রাজু রায় বলেছেন, 'সব কাগজ ঠিক আছে, সাংসদ অ্যাম্বুল্যান্স।' সব মিলিয়ে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত থাকা কোচবিহারে এবার অ্যাম্বুল্যান্স নিয়েও শোরগোল পড়ে গিয়েছে।

কোচবিহারের বিজেপি সাংসদ গত বিধানসভা নির্বাচনে লড়েন দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহকে ৫৭ ভোটে হারিয়ে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই জেতেন। কিন্তু তারপরও তিনি সাংসদ পদ না ছেড়ে বিধায়ক পদে ইস্তফা দেন, যা নিয়েও কিছুদিন আগে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। এবার তাঁকে ঘিরে অ্যাম্বুলেন্স বিতর্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget