এক্সপ্লোর

School Re-Opening Update : পুজোর পর থেকেই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, স্কুল কি খুলবে ? আশঙ্কায় পড়ুয়া থেকে অভিভাবকরা

পুজোয় লাগামছাড়া ভিড়। তার পর থেকেই হু হু করে বাড়ছে করোনা ! এই চরম দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্যই কি স্কুল খোলার সম্ভাবনা ধাক্কা খেতে পারে ?

কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সন্দীপ সরকার, কলকাতা : আশঙ্কা সত্যি করে, পুজোর পর থেকে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। এই প্রেক্ষাপটে সংশয় তৈরি হয়েছে স্কুল খোলা নিয়ে। পরিস্থিতি এরকম থাকলে আদৌ কি স্কুল খোলা সম্ভব হবে? আশঙ্কায় পড়ুয়া থেকে অভিভাবকরা।

পুজোয় লাগামছাড়া ভিড়। তার পর থেকেই হু হু করে বাড়ছে করোনা ! এই চরম দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্যই কি স্কুল খোলার সম্ভাবনা ধাক্কা খেতে পারে ? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন! 

প্রায় ঊনিশ মাস ধরে বাড়িতে বন্দি পড়ুয়ারা। ক্লাস হচ্ছে অনলাইনে। কিন্তু, অনলাইন শিক্ষা কখওনই স্কুলের বিকল্প হতে পারে ? 

ঊনিশ মাস ধরে খাঁ খাঁ করছে ক্লাসরুম। পড়ুয়ারা কবে স্কুলে আসবে? ঢাকুরিয়ার বাসিন্দা অভিরূপ সেন যখন ক্লাস ওয়ানে পড়ে, তখন স্কুল বন্ধ হয়েছিল। তারপর থেকে স্কুলে না গিয়ে, এখন সে ক্লাস থ্রি-তে। কিন্তু, এভাবে আর কতদিন? তৃতীয় শ্রেণির পড়ুয়া অভিরূপ বলে, করোনার জন্য বাড়িতে বোর ফিল করছি। এক্সাইটেড ছিলাম। এখন যা দেখছি, আমি খুব আপসেট। স্কুলে গিয়ে যা আনন্দ, কোথাও নেই। অনলাইনে মজাই আসে না।

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সমৃদ্ধি গুহঠাকুরতা ভেবেছিল, পুজোর পর স্কুল খুলতে পারে। কিন্তু, পুজোয় জনপথে জনসমুদ্রের পর যেভাবে করোনা বাড়ছে, তাতে আশা বদলে গেছে আশঙ্কায়। সমৃদ্ধি বলে, পুজোয় যা ভিড়, আমি তো বেরোইনি। এই আশায় বেরোইনি, যদি স্কুলে যেতে পারি। উচ্চমাধ্যমিকের তারিখটা জানতে পারছি না। কেস বাড়ছে। কষ্ট হচ্ছে। আর হয়তো স্কুলেই যেতে পারব না।

স্কুল খোলা পিছিয়ে যাওয়ার এই আশঙ্কার জন্য সাধারণ মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ ঘোষ বলেন, পুজোয় যা দেখলাম, তাতে বুঝতে পারছি না, অভিভাবকরা শিশুদের ভাল চান, না খারাপ চান। এক শিশু আইসিইউতে ছিল। ষষ্ঠীতে ছুটি। দশমীতে আবার এসেছে। বাবা নিয়ে বেরিয়েছিল। এরপর কী বলব।

তবে শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় বলেন, সব যখন হচ্ছে, স্কুল খোলা উচিত।

বর্তমান পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ উদ্বিগ্ন। ভারতীয় বিদ্যাভবনের শিক্ষক অবন্তিকা সেন বলেন, সিবিএসই ডেট দিয়েছে। স্কুল কবে খুলবে জানি না। ছাত্ররা এফেক্টেড হচ্ছে। পরীক্ষা হবে কী করে ?

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজোর পর করোনা-পরিস্থিতি দেখে স্কুল খোলার ভাবনা রয়েছে। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে কি আদৌ পুজোর ছুটির পর স্কুল খুলবে ? স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন। 

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এনিয়ে মন্তব্য করতে চাননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget