এক্সপ্লোর

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় শিশু-চিকিত্সার বিশেষ প্রশিক্ষণে জোর রাজ্যের

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্তমানে রাজ্যে ৩১টি ডায়ালিসিস ইউনিট রয়েছে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে শিশু-চিকিত্সায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। মূলত শিশুদের ডায়ালিসিস ও ক্রিটিক্যাল কেয়ার চিকিত্সায় জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্তমানে রাজ্যে ৩১টি ডায়ালিসিস ইউনিট রয়েছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় বাড়ানো হচ্ছে এই ধরনের ইউনিটের সংখ্যা।

গতকাল রাজ্য স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২-৭ অগাস্ট পর্যন্ত এসএসকেএম, এনআরএস ও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রশিক্ষণ শিবির হবে। নেফ্রোলজি বিভাগের স্নাতকোত্তর পড়ুয়ারা, পিকু, নিকু, SNCU ও ডায়ালিসিস বিভাগের মেডিক্যাল অফিসার ও টেকনিশিয়ানরা এই প্রশিক্ষণে অংশ নেবেন। তাঁদের প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন নেফ্রোলজিস্টরা, যাঁরা মূলত শিশুদের চিকিত্সার সঙ্গে যুক্ত।

একইসঙ্গে অনলাইন ও অফলাইনে চলবে প্রশিক্ষণ। পাশাপাশি, রাজ্যজুড়ে পিপিটি পদ্ধতিতে চিকিত্সা পরিষেবা আরও বিস্তৃত ও উন্নত করতে পরামর্শদাতা সংস্থা হিসেবে প্রাইস ওয়াটারহাউস কুপার্সের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সতর্ক প্রশাসন। করোনা সংক্রমণে রাশ টানতে রাতের বিধিনিষেধে কড়া নবান্ন। কলকাতা ও জেলায় চলছে পুলিশি নজরদারি। বিধিভঙ্গের অভিযোগে কলকাতায় ৯৮০ জনের বিরুদ্ধে মামলা রুজু। পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়িতে আটক বেশ কয়েকজন। 

গত কয়েক দিনে রাজ্যে গড়ে দৈনিক মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০০ থেকে ৯০০ জন। সংক্রমণ শৃঙ্খল ভাঙতে, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি রয়েছে কার্ফু। তা সত্ত্বেও, কলকাতা থেকে জেলা। বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে নিয়মভঙ্গের ছবি। এ নিয়ে নবান্নের কড়া নির্দেশের পর, রাতে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, রাজ্যের পাশাপাশি ভারতেও বাড়ছে করোনায় তৃতীয় ঢেউ-এর আশঙ্কা। গত ২৪ ঘণ্টায় ফের বেডেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৬৪০ জনের মৃত্যু হয়েছে।  একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৬৫৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২২ হাজার ২২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৪ লক্ষ ৮৪ হাজার ৬০৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬। 
 

 

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget