এক্সপ্লোর

Corona Vaccine : 'পরে এসে লাইনে আগে দাঁড়িয়ে পড়েছেন', SSKM- এ ভ্যাকসিনের লাইনে বিশৃঙ্খলা

গ্রহীতাদের দাবি, গতকাল থেকে লাইন দিয়ে নামের তালিকা তৈরি করা হলেও আজ সকালে পুলিশ তা নাকচ করে দেয়

কলকাতা : এসএসকেএমে ভ্যাকসিন হয়রানির অভিযোগে লাইনে বিশৃঙ্খলা। ভ্যাকসিন গ্রহীতাদের দাবি, গতকাল থেকে লাইন দিয়ে নামের তালিকা তৈরি করা হলেও আজ সকালে পুলিশ তা নাকচ করে দেয়। এর ফলে অনেকেই পরে এসে লাইনে আগে দাঁড়িয়ে পড়েছেন বলে দাবি ভ্যাকসিন গ্রহীতাদের একাংশের। সকাল থেকে এনিয়ে এসএসকেএম চত্বরে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

 ভ্যাকসিন আছে, কিন্তু তা ঘুরপথে দেওয়া হচ্ছে, এই অভিযোগ ঘিরে শনিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে মানিকতলার ESI হাসপাতাল চত্বর। ভ্যাকসিনের লাইনেই ধুন্ধুমার বেধে যায়। ভ্যাকসিন গ্রহীতাদের অভিযোগ ছিল,হাসপাতাল থেকে কুপন তুলে লাইন বিক্রি করে দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। 

গত সোমবারও SSKM হাসপাতালের ছবিটা ছিল কতকটা একই রকম। সামনে গিয়ে দেখা যায় ভ্যাকসিনের আশায় লম্বা লাইন পড়ে গেছে। 

কেউ আগের রবিবার রাত আটটা থেকে লাইনে দাঁড়িয়ে, কেউ আরও আগে থেকে। গত সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ  SSKM-এ  ছিল বিশাল লাইন। অভিযোগ আগের রাত থেকে অপেক্ষা করে তখনও ভ্যাকসিন পাননি। কেউ দাবি করেন, আগে ছ’বার ভ্যাকসিন নিতে এসে ফিরে গেছেন। 

SSKM-এর মতো একই ছবি ছিল গতসপ্তাহে NRS মেডিক্যাল কলেজ হাসপাতালেও। সেখানে দেখা মেলে এমন মানুষেরও, যিনি এসেছিলেন  নদিয়া থেকে। গোটা জেলায় কোথাও ভ্যাকসিন না পেয়ে কলকাতায় এসেছিলেন। কিন্তু, সেখানেও মিলছিল না না ভ্যাকসিন। 

এরই মধ্যে সুখবর, অগাস্টে রাজ্যে আসছে, প্রায় ৬৪ লক্ষ কোভিশিল্ড। তবে, তা রাজ্যের চাহিদার তুলনায় অনেক কম। অগাস্টে সারা দেশে ৯ কোটি ৮৪ লক্ষ কোভিশিল্ড বণ্টন করবে কেন্দ্র। টিকা প্রাপ্তির তালিকায় ১ নম্বরে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। যোগী রাজ্য পাবে প্রায় ১ কোটি সাড়ে ৩৫ লক্ষ ভ্যাকসিন। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। সেখানে পাঠানো হচ্ছে ৮১ লক্ষের বেশি ভ্যাকসিন। তৃতীয় স্থানে বিহার। প্রতিবেশী রাজ্য পাচ্ছে প্রায় ৬৫ লক্ষ ভ্যাকসিন। চতুর্থস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এরাজ্যে আসছে ৬৪ লক্ষ ভ্যাকসিন। 

মোট ১৩ দফায় আসবে এই ৬৪ লক্ষ ভ্যাকসিন। রাজ্যে করোনা ভ্যাকসিনের অসম বণ্টনের অভিযোগ নিয়ে মোদি সরকারকে বারবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বেশি টিকা পাঠানোর দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেরা শিরোনাম

Ritrabrata TMC: মুখ্যমন্ত্রীর '৬৪' মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যেই বৈঠকে ঋতব্রত-পন্থীরা,
মুখ্যমন্ত্রীর '৬৪' মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যেই বৈঠকে ঋতব্রত-পন্থীরা, "জোট নয়, পুরভোটে একাই লড়বে", বড় দাবি অরূপের
Mamata TMC : ১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
News Live: চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের
চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের
Newtown Fire Incident: মর্মান্তিক, নিউটাউনে সিটি সেন্টার টু-এর পিছনে বিধ্বংসী আগুন, সিলিন্ডার বিস্ফোরণ, লেলিহান শিখার গ্রাসে ২০-২৫ টি ঘর, আতঙ্কে পালালেন বাসিন্দারা..
মর্মান্তিক, নিউটাউনে সিটি সেন্টার টু-এর পিছনে বিধ্বংসী আগুন, সিলিন্ডার বিস্ফোরণ, লেলিহান শিখার গ্রাসে ২০-২৫ টি ঘর, আতঙ্কে পালালেন বাসিন্দারা..

ভিডিও

Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget