এক্সপ্লোর

কমিউনিটি হল বদলে 'মিনি হাসপাতাল', করোনাযুদ্ধে নতুন দিশা দেখাল মধ্যমগ্রামের আবাসন

আবাসনে থাকেন ২২ জন চিকিৎসক ও ৫ জন নার্স, যাঁরা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত। হাসপাতালের কাজের পর আক্রান্ত আবাসিকদের চিকিৎসার দায়িত্ব তুলে নিয়েছেন তাঁরাই।

সন্দীপ সরকার, মধ্যমগ্রাম : করোনা দ্বিতীয় ঢেউ ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে গোটা রাজ্যে। রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডে সংক্রমিত, মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ নিল মধ্যমগ্রামের এক আবাসন। আক্রান্ত আবাসিকদের নিভৃতবাস ও চিকিৎসার জন্য নিজেদের কমিউনিটি সেন্টারে গড়ে তোলা হয়েছে মিনি হাসপাতাল। বেড থেকে অক্সিজেন সবই মজুত সেখানে। আবাসনের বাসিন্দা ডাক্তার, নার্সরাই করবেন দেখভাল।

করোনা ভাইরাসে আক্রান্ত হলে কোয়ারেন্টিন বা নিভৃতাবাসে থাকা বাধ্যতামূলক। কিন্তু ছোট্ট ফ্ল্যাটে সব সময় সেই পরিসর মেলে না। এই সমস্যা উপলব্ধি করে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শিশিরকুঞ্জ আবাসনে। করোনা আক্রান্ত আবাসিকদের নিভৃতবাস ও চিকিৎসার জন্য কমিউনিটি সেন্টারেই গড়ে তোলা হয়েছে মিনি হাসপাতাল। 

মিনি কোভিড হাসপাতাল হয়ে ওঠা কমিউনিটি সেন্টারে রয়েছে ৬টি বেড। ৩টি অক্সিজেন সিলিন্ডার। বেডের পাশে টেবিল। অসুবিধা হলে সেখানে বেল বাজিয়ে ডাকার ব্যবস্থা। আবাসনে মোট ৪০০টি ফ্ল্যাট রয়েছে। আবাসিকের সংখ্যা ১১০০। তাঁদের মধ্যে ৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে ১৭ জন বাসিন্দা করোনা পজিটিভ।

এদিকে আবাসনে থাকেন ২২ জন চিকিৎসক ও ৫ জন নার্স, যাঁরা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত। হাসপাতালের কাজের পর আক্রান্ত আবাসিকদের চিকিৎসার দায়িত্ব তুলে নিয়েছেন তাঁরাই। গোটা আবাসনের সমস্ত আবাসিকই সাদরে এগিয়ে এসেছে মিনি হাসপাতালের সুষ্ঠুভাবে কাজ পরিচালনার জন্য।

শনিবারই শিউরে ওঠার মতো দৃশ্য দেখা গিয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজে। স্রেফ বেডের অভাবে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থেকে মৃত্যু হয় করোনা আক্রান্তের। অক্সিডেন থাকলেও বেড না থাকায় তারা নিরুপায় বলে জানিয়েছেন হাসপাতালের সুপার। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলির মতো জেলায় যেভাবে রোজ করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে, সেখানে স,ব জেলাতেই চিন্তা হাসপাতালের বেড নিয়ে।

এরকম কঠিন পরিস্থিতির মধ্যে নিজেদের আবাসনের মধ্যে কমিউনিটি সেন্টারকে কোভিডের মিনি হাসপাতাল হিসেবে গড়ে তুলে আবাসিকরা যেভাবে একসঙ্গে করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, তা নতুন এক দিশা দেখাচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget