এক্সপ্লোর

কয়েকদিন ধরে রাজ্যে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ, সরকারি ও বেসরকারি হাসপাতালে কমছে খালি বেডের সংখ্যা

পুজোর মুখে পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ছ’দিন ধরে রোজই ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের পরিসংখ্যান টপকে যাচ্ছে সাড়ে তিন হাজারের গণ্ডী। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩১ জন।

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ : পুজোর মুখে পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ছ’দিন ধরে রোজই ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের পরিসংখ্যান টপকে যাচ্ছে সাড়ে তিন হাজারের গণ্ডী। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩১ জন।সোমবার ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হন ৩ হাজার ৫৮৩ জন।রবিবার ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৬১২।শনিবার ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৩ হাজার ৫৯১ জন। শুক্রবার ও বৃহস্পতিবার রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হন ৩ হাজার ৫৭৩ এবং ৩ হাজার ৫২৬ জন। সংক্রমণ অত্যাধিক হারে বাড়তেই হাসপাতালগুলিতে খালি বেডের সংখ্যা কমতে শুরু করেছে। মঙ্গলবার পর্যন্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বেলেঘাটা আইডি-তে মোট করোনা বেড ১১৫টি। তার মধ্যে এখন খালি ১৫টি। এমআপ বাঙুরে মোট করোনা বেড রয়েছে ৬৭০টি। এর মধ্যে বর্তমানে ১৭০টি বেড খালি। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬৬০টি করোনা বেডের মধ্যে খালি ১৪৪টি। এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১০টি করোনা বেডের মধ্যে খালি ৪৬টি। করোনা চিকিৎসার জন্য যে বেসরকারি হাসপাতালগুলিকে সরকার অধিগ্রহণ করেছে। সেখানেও অনেক বেডে রোগী ভর্তি রয়েছে। মঙ্গলবারের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০টি করোনা বেডের মধ্যে খালি মাত্র ৩৪টি। ডিসান হাসপাতালে ১১৩টি করোনা বেডের মধ্যে ৬৪টি খালি। রাজ্যে সরকারি হাসপাতালগুলিতে মোট করোনা বেডের সংখ্যা ১২ হাজার ৭১৫। এর মধ্যে খালি রয়েছে ৭ হাজার ৯৫৬টি। কারও সাধ্য থাকলে তিনি যদি ভাবেন বেসরকারি হাসপাতালে গেলেই বেড পাওয়া যাবে, তাহলে সেখানকার অবস্থাটাও দেখে নিন। মঙ্গলবারের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অ্যাপোলো হাসপাতালের ৭৮টি করোনা বেডের একটিও খালি নেই। সিএমআরআই-তে ৮৪টি করোনা-বেডের সবক’টি ভর্তি। চার্ণক হাসপাতালে ৮৪টি করোনা-বেডের মধ্যে খালি রয়েছে মাত্র ৯টি।ফর্টিস হাসপাতালের ৬৩টি করোনা বেডের একটিও খালি নেই। দমদম আইএলএস  হাসপাতালে ৭৪টি করোনা বেডের মধ্যে খালি মাত্র দু’টি। পিয়ারলেসে ১০০টি করোনা বেডের সবক’টি ভর্তি। অন্যান্য বেসরকারি হাসপাতালেও অধিকাংশ করোনা বেডে রোগী ভর্তি রয়েছে। মঙ্গলবারের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মেডিকায় করোনা বেডের সংখ্যা ১৬২টি। কিন্তু, একটিও খালি নেই। রুবি জেনারেল হাসপাতালে ৬০টি করোনা বেডের সবক’টি ভর্তি। আর এন টেগোরে ১০৫টি করোনা বেডের মধ্যে মাত্র চারটি বেড খালি। উডল্যান্ডসে ৭৫টি করোনা বেডের মধ্যে খালি রয়েছে ১১টি। ঢাকুরিয়া আমরিতে ৯৪টি করোনা বেডের মধ্যে মাত্র ২টি খালি। কোঠারি হাসপাতালে আবার ১৩৭টি করোনা বেডের ৫২টি খালি। সামনের সপ্তাহেই দুর্গাপুজো। অনেকে বলছেন, দুর্গাপুজো শুধু উৎসব নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিরাট অর্থনীতির হিসেব। ফলে সাধারণ মানুষ বাইরে বেরোবেই। তবে মাথায় রাখতে হবে, সতর্কতায় ঢিলে দিয়ে আমরা যেন করোনাকে আরও ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ না করে দিই।

সেরা শিরোনাম

Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Suvendu Adhikari : 'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget