এক্সপ্লোর

Coronavirus Crisis:  হাওড়ার ব্যাঁটরায় ৬ ঘণ্টারও বেশি করোনা রোগীর দেহ পড়ে বাড়িতে

মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘক্ষণ কেটে গেলেও হাওড়া পুরসভা ও জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতা মেলেনি

কলকাতা: ৬ ঘণ্টারও বেশি করোনা রোগীর দেহ পড়ে বাড়িতে। পুরসভা বা স্বাস্থ্য দফতরের সহযোগিতা মেলেনি বলে অভিযোগ মৃতের পরিবারের। হাওড়ার ব্যাঁটরা এলাকার ঘটনা। 

মৃতের নাম হরিসাধন ভট্টাচার্য। পরিবারের দাবি, বছর ৫৩-র ওই রোগী সর্দি-কাশিতে ভুগছিলেন। বুধবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। 

শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় গতকাল তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে বাড়িতে ফিরিয়ে এনে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে পরিবার। 

আজ সকাল পৌনে ৮টা নাগাদ বাড়িতেই মৃত্যু হয় ওই করোনা রোগীর। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘক্ষণ কেটে গেলেও হাওড়া পুরসভা ও জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতা মেলেনি। বাড়িতেই করোনা রোগীর দেহ পড়ে থাকায় বাড়ছে সংক্রমণের আশঙ্কা।

এদিকে, কোভিড রিপোর্ট না মেলায় তিনদিন ধরে হাসপাতালের মর্গে পড়ে রইল রোগিণীর মৃতদেহ। অভিযোগ মৃতের পরিবারের। কাশি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মঙ্গলবার বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন সন্তোষপুর সাউথ রোডের বাসিন্দা মিনতি ঘোষ।

পরিবারের দাবি, করোনা পরীক্ষার জন্য বুধবার তাঁর নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার হাসপাতালেই মৃত্যু হয় বছর পঁয়তাল্লিশের ওই রোগিণীর। 

অভিযোগ, এরপর তিনদিন কেটে গেলেও মেলেনি করোনা পরীক্ষার রিপোর্ট। মৃতদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে। পরিবারের দাবি, প্রথমে বাঘাযতীন হাসপাতাল থেকে নমুনা পাঠানো হয় এম আর বাঙুরে। সেখান থেকে নমুনা পাঠানো হয় এসএসকেএমে। 

দুটি হাসপাতাল ঘুরে করোনা রিপোর্ট কবে হাতে আসবে তা জানে না মৃতের পরিবার। যদিও, খবর সম্প্রচারিত হওয়ার পর এদিন দুপুরে আসে করোনা টেস্ট রিপোর্ট। তাতে দেখা যায়, মৃতার করোনা রিপোর্ট নেগেটিভ। এরপর এদিন দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 

এদিকে, চিকিত্সার গাফিলতিতে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ। কাঠগড়ায় বেলঘরিয়ার মিডল্যান্ড নার্সিংহোম। বনহুগলির বাসিন্দা কাকলি সরকার করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ওই নার্সিংহোমে ভর্তি হন।

পরিবারের অভিযোগ, অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে আজ সকালে ওই করোনা রোগীর মৃত্যু হয়। বেলঘরিয়া থানায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। নার্সিংহোম কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget