এক্সপ্লোর

Coronavirus Update: 'স্বাস্থ্যকর্মীদের স্টাফ স্পেশালে ওঠার অনুমতি দেওয়া হোক ' রেলকে চিঠি রাজ্যের

'স্বাস্থ্যকর্মীদের স্টাফ স্পেশালে ওঠার অনুমতি দেওয়া হোক ' রেলকে চিঠি রাজ্যের

কলকাতা: 'স্টাফ স্পেশালে ওঠার অনুমতি দেওয়া হোক স্বাস্থ্যকর্মীদের' রেলকে চিঠি দিয়ে এমনটাই জানাল রাজ্য সরকার। অনেক স্বাস্থ্যকর্মী প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। তাঁদের সুবিধার্থেই রেলের কাছে আবেদন করেছেন রাজ্য। জানিয়েছে, 'পরিচয়পত্র দেখিয়ে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে প্রয়োজনীয় নির্দেশ দিক রেল।’ শুক্রবার এই মর্মে হাওড়া ও শিয়ালদার ডিআরএম-কে চিঠি দিয়েছন, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। 

রাজ্য করোনার প্রকোপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে তাই গতিবিধির ওপর নিয়ন্ত্রণ জারি করেছে রাজ্য সরকার। গত বুধবার রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি জানানো হয়েছে আপাতত ১৪ দিনের জন্য লোকাল ট্রেন বন্ধ।  তবে রেলের তরফে জানানো হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত রাজ্যের সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

তবে এই সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। দুশ্চিন্তায় পড়েছেন নিত্যযাত্রীরা। হয়রানির আশঙ্কা করছেন অনেকেই। অনেকে আবার রোজগারে ক্ষতির চিন্তা করছেন। তবে, করোনা সংক্রমণ কমাতে এই সিদ্ধান্ত জরুরি বলে মত কয়েকজন যাত্রীর। রাজ্যে একটা বড় অংশই লোকাল ট্রেনে রোজ অফিস যাতায়াত করেন। এই তালিকায় রয়েছেন স্বাস্থ্যকর্মীরাও। তাই তাঁদের কথা মাথায় রেখেই স্টাফ ট্রেনে যাতায়াতের অনুমতি চাইল রাজ্য। 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বেসরকারি ক্ষেত্রে ফের ওয়ার্ক ফ্রম হোম চালু করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে অফিস চালানোর কথা বলা হয়েছে। পাশাপাশি শুধু ট্রেন চলাচলেই নয়, রাজ্যে গণপরিবহন চলাচলেও রাশ টেনেছে সরকার। বাস এবং মেট্রো কমিয়ে ৫০ শতাংশ করা হয়েছে। 

এদিকে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৯২১৬। মৃত্যু হয়েছে ১১২ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৮০ জন। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯১৫ জন, মৃত ২৮ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯৫৭ জন, মৃত ৩৩ জন।

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৩৫ হাজার ৬৬।  একদিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩২৪। মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ২৪ হাজার ৯৮। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৬ জনের। সুস্থতার হার ৮৫. ৭৩ শতাংশ। বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন ৬১ হাজার ৬৮০ জন। বুলেটিন অনুযায়ী, ৬৪ হাজার ৫৫১ নমুনা পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget