এক্সপ্লোর

WB Covid19 Update: করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, মহিলাদের চিকিৎসায় পরিকাঠামো উন্নতির সিদ্ধান্ত রাজ্যের

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলানোর আগেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা দেশজুড়ে।

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলানোর আগেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা দেশজুড়ে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এদিন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে মহিলাদের জন্য স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করা হচ্ছে।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী পিটিআইকে জানিয়েছেন, রাজ্যের সরকারি এবং বেসরকারি হাসপাতালে ২৬ হাজারর শয্যা সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানিয়েছেন লিঙ্গ ভিত্তিতে বর্তমানে ৬০:৪০ সমীকরণে হাসপাতালে শয্যা রয়েছে। আমরা ঠিক করেছি পুরুষদের জন্য হাসপাতালে বেডের সংখ্যা কমিয়ে মহিলাদের জন্য তা বাড়ানো হবে। এই সমীকরণ হবে ৪০:৬০। একইসঙ্গে তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও থাকছে। তাই শিশুদের জন্য হাসপাতালের বেড বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অজয় চক্রবর্তী।

তিনি বলেন, কোভিডের নতুন ভেরিয়েন্ট ডেল্টায় পরিবারের সব সদস্যদের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মায়ের সঙ্গে শিশুও আক্রান্ত হতে পারে। তাই মা করোনা নেগেটিভ বা করোনা সেরে সুস্থ হয়ে উঠলে  তাদের একসঙ্গে যাতে রাখা যায় সেই ব্যবস্থার কথা ভাবছি। সেপ্টেম্বর মাসেই তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে এই সময়সীমা ধরেই আমরা কাজ করছি। সূত্রের খবর, গোটা পরিকল্পনা বাস্তবায়িত করতে ইতিমধ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে রাজ্য সরকার।

অজয় চক্রবর্তী বলেন, মহামারীর প্রাথমিক পর্বে শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার হার ছিল অনেক কম। কিন্তু দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই তা অনেকটাই বেড়ে যায়। যা বিজ্ঞানী এবং চিকিৎসকের কাছে একটা সতর্কবার্তা।  তিনি জানিয়েছেন, মোট পরিকাঠামোর ৫ শতাংশ সিসিইউ এবং ১০ শতাংশ এইচডিইউ সংরক্ষিত থাকবে। মোট ৫০০টি পেডিয়াট্রিক কেয়ার ইউনিট এবং ১০০০টি এইচডিইউ শিশুদের জন্য ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। ৬টি পেডিয়াট্রিক কেয়ার ইউনিটের ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, রামপুরহাট, ডায়মন্ডহারবারে।

পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে সদ্যোজাতদের জন্য ৬৮টি নিউ বর্ন কেয়ার ইউনিট এবং নিউ বর্ন ইনটেনসিভ কেয়ার ইউনিটে কোভিড বেডের ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।  অজয় চক্রবর্তী জানান, নিউ বর্ন কেয়ার ইউনিট এবং নিউ বর্ন ইনটেনসিভ কেয়ার ইউনিটে শিশু রোগ বিশেষজ্ঞ, নার্সদের মোতায়েন করা হবে। পাঠানো হবে অক্সিমিটার সহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget