এক্সপ্লোর

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তর জোড়া ফলায় কলকাতা থেকে জেলায় রাতভর বর্ষণ, ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা:  নিম্নচাপ অক্ষরেখার পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। রাত থেকে টানা বৃষ্টি কলকাতা ও জেলায়। বাজ পড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীরভূম ও উত্তর দিনাজপুরে মৃত ৪। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বঙ্গোপসাগরের উপর ঘনীভূত ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় সোমবার রাত থেকে শুরু হয় টানা বৃষ্টি। বৃষ্টির সময় বাজ পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মাঠে কাজ করায় সময় বাজ পড়ে বীরভূমের নলহাটিতে ২ মহিলা এবং রামপুরহাট এক কিশোরীর মৃত্যু হয়। অন্যদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিয়ালতোড়ে গ্রামে মাঠে খেলার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় প্রাণ হারিয়েছে এক ছাত্র। মঙ্গলবার সকাল থেকেও দফায় দফায় বৃষ্টি হয় শহরে। টানা বৃষ্টিতে জল জমে যায় পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, জওহরলাল নেহরু রোড, সুইনহো লেন এবং উত্তর বন্দর থানার কাছে। জমা জলের পাশাপাশি, তীব্র যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। অন্যদিকে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টি হয়েছে হাওড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়ায়। বৃষ্টির জেরে হাওড়ার টি এল জয়সবাল এবং সত্যবালা আই ডি হাসপাতালের ভিতরে জল ঢুকে যায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এছাড়াও বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত থাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বর্জ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এছাড়াও উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ

ভিডিও

Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?
Madan Mitra | কীসের বিনিময়ে পুর-নিয়োগে সুপারিশ? তদন্তকারীদের স্ক্যানারে সুজিতের পর মদন
Weather Update Today | দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ডেডলাইন, উত্তরবঙ্গে উলটপুরাণ! দেখে নিন আবহাওয়ার আপডেট
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget