এক্সপ্লোর

দার্জিলিংয়ে পুলিশের গাড়িতে আগুন লাগাল মোর্চা

দার্জিলিং: পাহাড়ে ফের পুলিশের গাড়িতে আগুন। একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৪ মোর্চা সমর্থক। ঘটনার দায় দুষ্কৃতীদের ওপর চাপিয়ে, পদক্ষেপের হুঁশিয়ারি মোর্চার। পাহাড় পরিস্থিতি নিয়ে ফের রাজ্যের রিপোর্ট তলব কেন্দ্রের। লাগাতার অগ্নিসংযোগের ঘটনায় ৪ মোর্চা সমর্থককে গ্রেফতারও করেছে পুলিশ। এই পরিস্থিতিতে স্বভাবতই চাপে মোর্চা নেতৃত্ব। ঘটনার দায় দুষ্কৃতীদের ওপর চাপিয়ে, পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তারা। মোর্চা নেতা কল্যাণ দেওয়ান বলেন, যারা এসব করছে, প্লিজ স্টপ। নয়তো এবার আমরা ব্যবস্থা নেব। এসবের নেপথ্যে ষড়যন্ত্র দেখছে মোর্চা। দার্জিলিঙের মোর্চা বিধায়ক অমর রাই বলেন, মোর্চাকে বদনামের চেষ্টা। আন্দোলনের অভিমুখ নষ্ট করা হচ্ছে। দুষ্কৃতীদের দায় আমরা নেব কেন? মোর্চাই হিংসা ছড়াছে বলে অভিযোগ শাসক দলের। পর্যটনমন্ত্রী গৌতম দেবের দাবি, মোর্চাই এসব করছে। সবকিছুরই প্রমাণ আছে। যদিও অনির্দিষ্টকালের বনধে অনড় মোর্চা। ৬ জুলাই বৈঠকে বসছে গোর্খাল্যান্ড আন্দোলন সমন্বয় কমিটি। সেখানেই ঠিক হবে আন্দোলনের পরবর্তী রূপরেখা। পাশাপাশি, কেন্দ্রের তরফে সাড়া না মিললে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছে যুব মোর্চা। সংগঠনের সাধারণ সম্পাদক অমৃত ইয়ংজন বলেন, দার্জিলিং ও দিল্লিতে আমরণ অনশন চলবে। সব মিলিয়ে রাজ্যের পাশাপাশি কেন্দ্রের ওপরও চাপ বাড়ানোর চেষ্টা করছে মোর্চা। এই প্রেক্ষাপটে পাহাড়ে অতিরিক্ত বাহিনী না পাঠানো নিয়ে, নবান্নের অসন্তোষের মধ্যেই পাহাড় পরিস্থিতি নিয়ে ফের রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছে কেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget