বাবার সঙ্গে আপত্তিকর অবস্থায় কাকিমা, দেখে ফেলায় কিশোরী মেয়েকে মার-শ্লীলতাহানি, বের করে দেওয়া হল বাড়ি থেকে

রানাঘাট: সামনেই মাধ্যমিক পরীক্ষা! কিন্তু, পরীক্ষার প্রস্তুতির পরিবর্তে এখন দুয়ারে দুয়ারে আশ্রয়ের জন্য ঘুরে বেড়াচ্ছে এই মাধ্যমিক পরীক্ষার্থী! সঙ্গে অসহায় মা এবং বারো বছরের ভাই! অপরাধ, বাবাকে কাকিমার সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেছিল সে। ঘটনাস্থল নদিয়ার রানাঘাট। মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েটির অভিযোগ, বাবাকে কাকিমার সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখে প্রতিবাদ করে সে। মাকে গোটা বিষয়টি জানায়। এরপরই তাঁর বাবা, দুই কাকা, কাকিমা এবং ঠাকুমা মিলে তাঁদের মারধর শুরু করে। শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। কোনওক্রমে বাড়ি থেকে পালিয়ে চিকিৎসার জন্য রাণাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হয় মা ও মেয়ে। কিন্তু, তারপর বাড়িতে ফিরতে গেলে তাঁদের আর ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ভিটমাটি ছাড়া হয়ে মা ও ভাইকে সঙ্গে করে আশ্রয়ের জন্য আত্মীয়দের দোরে দোরে ঘুরছে মাধ্যমিক পরীক্ষার্থী। ৯ ফেব্রুয়ারি রাণাঘাট মহিলা থানায় অভিযোগ দায়ের করে মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরী। তার ভিত্তিতে এক কাকা ও ঠাকুমাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত বাবা, কাকিমা এবং আরেক কাকাকে খুঁজছে পুলিশ
Before You Go
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE






















