এক্সপ্লোর

Mukul Roy: মুকুলকে নিয়ে কী সিদ্ধান্ত অধ্যক্ষর? ৭ অক্টোবরের মধ্যে জানাতে বলল হাইকোর্ট

মুকুল রায়ের পিএসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে আপত্তি জানায় বিজেপি। আর এই আপত্তি জানিয়ে আদালতে মামলা করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়।


কলকাতা: মুকুল রায়ের বিধায়কপদ খারিজের আবেদন নিয়ে এখনও পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে,  তা বিধানসভার অধ্যক্ষকে ৭ অক্টোবরের মধ্যে জানাতে বলল কলকাতা হাইকোর্ট।  ওই আবেদন পাওয়ার পর কী কী পদক্ষেপ করা হয়েছে, তা সবিস্তারে অবহিত করতে হবে আদালতকে।  মুকুল রায়ের বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)- র চেয়ারম্যান পদ নিয়ে হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে যে মামলা চলছে, তার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবর পরবর্তী শুনানি।      

মুকুল রায়ের বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি ( পিএসি)-র চেয়ারম্যান হওয়ার বিষয়ে আপত্তি জানায় বিজেপি। আর এই আপত্তি জানিয়ে আদালতে মামলা করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশের কথা জানাল আদালত।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন মুকুল রায়। ভোটের পর তিনি ফের তাঁর পুরানো দল তৃণমূলে যোগ দেন। এরপর তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বিজেপি। গত ১৭ জুন মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরইমধ্যে মুকুলকে পিএসি চেয়ারম্যান করা নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হন অম্বিকা রায়।

অন্যদিকে, বিধানসভার পর কলকাতা হাইকোর্ট। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে গতকাল মামলা করলেন শুভেন্দু অধিকারী। প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলও। এনিয়ে মুকুল রায়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।শুভেন্দু অধিকারী বলেছেন,  মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদনের শুনানি হলেও  তিন মাস  সময় কেটে গিয়েছে। কোনও পদক্ষেপ করা হচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, অধ্যক্ষকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তিন মাস পেরিয়েছে। কোনও সিদ্ধান্ত নেয়নি।তৃণমূলের পাল্টা জবাবে বলেছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে শুধুমাত্র বিধানসভার অধ্যক্ষর। প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। সব মিলিয়ে মুকুল-ইস্যুতে বিজেপি-তৃণমূল চাপানউতোর অব্যাহত রয়েছে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget