এক্সপ্লোর

কুমারগঞ্জে নাবালিকাকে গণধর্ষণ, পুড়িয়ে খুন, গ্রেফতার প্রেমিক সহ ৩, মুখ্যমন্ত্রী, বুদ্ধিজীবী, ছাত্রসমাজ চুপ কেন? কটাক্ষ দিলীপের

প্রথমে গণধর্ষণ, তারপর নাবালিকাকে পুড়িয়ে মারার অভিযোগ। এই ঘটনায় এখনও অবধি ওই নাবালিকার প্রেমিক সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে উদ্ধার হয় নাবালিকার অগ্নিদগ্ধ মৃতদেহ। দেহটি কুকুর-শিয়ালে খুবলে খেয়েছিল বলে অভিযোগ।

দক্ষিণ দিনাজপুর: হায়দরাবাদ গণধর্ষণকাণ্ডের ছায়া এবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে।  প্রথমে গণধর্ষণ, তারপর নাবালিকাকে পুড়িয়ে মারার অভিযোগ। এই ঘটনায় এখনও অবধি ওই নাবালিকার প্রেমিক সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এলাকার বেলখরের একটি কালভার্টের কাছে উদ্ধার হয় থেকে উদ্ধার হয় নাবালিকার অগ্নিদগ্ধ মৃতদেহ। দেহটি কুকুর-শিয়ালে খুবলে খেয়েছিল বলে অভিযোগ। ঘটনাটি সামনে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে ফুলবাড়িতে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরিবার সূত্রে খবর, রবিবার দুপুরে ফুলবাড়ি বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরোয় ১৭ বছরের নাবালিকা। বিকেল থেকে তার ফোন সুইচড অফ হয়ে যায়। সন্ধ্যা থেকে খোঁজাখুঁজি করেও পাওয়া পাওয়া যায়নি। সোমবার সকালে দগ্ধ মৃতদেহ উদ্ধারের কথা জানতে পরেন পরিবারের লোকেরা। বিকেলে বালুরঘাট জেলা হাসপাতালে মর্গে সনাক্ত করেন মৃতদেহ। মৃতদেহ উদ্ধার করতে গিয়ে, ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতল পায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার। নাবালিকার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। পুলিশ আরও জানায়, যে জায়গায় নাবালিকার দগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই জয়গা কিশোরীর বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। জায়গাটা ফুলবাড়ি বাজারে যাওয়ার পথেও পড়ে না। নাবালিকা কী করে সেখানে গেল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় মাহাবুর মিঞা, পঙ্কজ বর্মন, ও গৌতম বর্মন নামে তিন অভিযুক্তে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত তিন জনই ভিন রাজ্যে একসঙ্গে কাজ করতেন। মাহাবুরের সঙ্গে ওই নাবালিকার সম্পর্ক ছিল। রবিবার মাহাবুর নির্যাতিতাকে বেলখড় এলাকায় নিয়ে যায় বলে অনুমান। পরে সেখানে আসে পঙ্কজ ও গৌতম। সেখানেই নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়। এরপর প্রমাণ লোপাট করতে, বাইক থেকে পেট্রোল নিয়ে মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হয়। এরপর শেয়াল-কুকুরে সেই মৃতদেহ খুবলে খায় বলে অভিযোগ। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বালুরঘাট আদালতের। ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ করেন মৃতার পরিবার ও পরিজনরা। এই ঘটনায় পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। 'হায়দরাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ করেছিল গোটা দেশ । দিনহাটার ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বুদ্ধিজীবী, ছাত্রসমাজ সবাই চুপ। পশ্চিমবঙ্গের মেয়েদের কি কোনও সম্মান নেই? কটাক্ষ করে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
CM Suvendu Adhikari: নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর,
নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর, "প্রার্থী দিতে পারবে কি তৃণমূল ?.."
Jalpaiguri News: তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ
তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ", ভয়াবহ অভিযোগে শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget