এক্সপ্লোর

ডুয়ার্সে বিশ্বকর্মার সঙ্গে কুনকি হাতিদেরও পুজো, যোগ দিলেন পর্যটকরা

গ্রামবাসীদের সঙ্গে পর্যটকেরাও পুজোতে অংশ নেন।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: করোনা আবহেও ডুয়ার্সে হাতিপুজোয় পর্যটকদের ঢল। প্রতি বছরের মতো এবারও বিশ্বকর্মার সঙ্গে পুজো করা হয় কুনকি হাতিদেরও। আজ সকাল থেকে কুনকি হাতিদের আনন্দের সীমা ছিল না। বসন্ত, ফাল্গুনী, ভোলানাথ, রাজা-কারও কাজ ছিল না। বরং সকাল থেকে নাম লেখা নতুন চাদর গায়ে চড়িয়ে তৈরি ছিল ওরা। বিশ্বকর্মার বাহন হাতি। বিশ্বকর্মা পুজোর দিনে গরুমারা জাতীয় উদ্যানের গাছবাড়িতে পুজো করা হল কুনকি হাতিদের। তা দেখতে করোনা আবহেও ঢল নামল পর্যটকদের। শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে, মন্ত্র উচ্চারণ করে নিয়ম নিষ্ঠার সঙ্গেই হাতি পুজো করা হয়। গ্রামবাসীদের সঙ্গে পর্যটকেরাও পুজোতে অংশ নেন। তাঁরাও সকাল থেকে পুজো শেষ না হওয়া পর্যন্ত উপোস করে থাকেন। কুনকি হাতিগুলিকে প্রথমে মূর্তি নদীতে নিয়ে গিয়ে ভাল করে স্নান করানো হয়। এরপর তাদের নানা রঙের চক দিয়ে সাজানো হয়। প্রতিটি হাতির গায়ে তাদের নাম লিখে দেওয়া হয়। তারপর তাদের পুজো মন্ডপে নিয়ে আসা হয়। শাঁখ বাজে, উলুধ্বনিও দেওয়া হয়। পুরোহিত নিয়মনীতি মেনে মন্ত্র উচ্চারন করে পুজো করেন। পুজো শেষ হলেই হাতিদের ভাল করে খাওয়ানো হয়। পর্যটকরাও কলা, আপেল সহ অন্যান্য ফলমুল হাতিদের নিজের হাতে খাইয়ে দেন। শেষে গ্রামবাসীদের সঙ্গে বসেই পর্যটকরা খাওয়া সারেন। করোনা-কালে একে একে পর্যটনকেন্দ্রগুলির দরজা খুলছে। ইকো পর্যটন কেন্দ্র গাছবাড়ি খোলা থাকায় আসছেন পর্যটকরা। করোনা-কালে হাতিপুজোতেও দেখা গেল পর্যটকদের ভিড়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget