এক্সপ্লোর

‘জগাই-মাধাই’-এর কংগ্রেস ছেড়ে তৃণমূলে সদলবলে মানস

কলকাতা: প্রত্যাশামতোই তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন ৪৬ বছর ধরে কংগ্রেসি রাজনীতি করা মানস ভুঁইয়া। বললেন, আমার মন বিবেক সবই এখন তৃণমূলের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। মান্নানকে ‘বিক্ষুব্ধ রাজনীতির মডেল’ বলে নিশানা করেছেন মানস। অধীর ‘বাম রাজনীতির উচ্ছৃঙ্খল প্রতীক’ বলেও মন্তব্য করেছেন তিনি। অধীর-মান্নানের কংগ্রেস ‘জগাই-মাধাই’-এর কংগ্রেস বলেও তোপ দেগেছেন মানস। ক’দিন আগেই সবংয়ে তৃণমূল নেতা খুনের মামলায় নাম জড়ায় সবংয়ের বিধায়কের। আর তারপরই ক্রমাগত বেসুরো গাইতে শুরু করেন মানস ভুঁইয়া। সোমবার সদলবদলে তিনি হাজির হন তৃণমূল ভবনে। কিন্তু যে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, সেই পদ থেকে তিনি কী ইস্তফা দিচ্ছেন? কংগ্রেসের দাবি, নৈতিকতা থাকলে মানসের সেটাই করা উচিত। কিন্তু, মানস কী বলছেন? তিনি বলেছেন, এ ব্যাপারে দল যা সিদ্ধান্ত নেবে তা মেনে চলবেন। কংগ্রেস নেতৃত্বের দাবি, সবংয়ের তৃণমূল নেতা খুনের মামলায় অভিযুক্ত হওয়ার জেরেই, শাসক দলের কাছে আত্মসমর্পণ করেছেন মানস! যদিও দলত্যাগের পর মানসের সাফাই, রাজনৈতিক জীবনে তো অনেক মামলার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। একথা বললেও, মানস যেটা বললেন না, সেটা হল, তৃণমূল নেতা খুনের মামলায় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, এমনকি হাইকোর্টে খারিজ হয়েছিল তাঁর আগাম জামিনের আর্জিও! মানসের সঙ্গেই এদিন তৃণমূলে যোগ দেন, কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাব। জার্সি বদল করেছেন কণক দেবনাথ, অসিত মজুমদার, খালেক ইবাদুল্লা, মনোজ পাণ্ডে, অজয় ঘোষ-সহ কয়েকজন কংগ্রেস নেতা। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, এরপর প্রদেশ কংগ্রেসের রইল কি? একইসঙ্গে তিনি বলেছেন, পুরনো সহকর্মী এলেন, আজ স্মরণীয় দিন। উন্নয়নে শরিক হতেই এই দলবদল। আনুষ্ঠানিক ভাবে দলত্যাগের পর, তৃণমূল ভবন থেকে নবান্নে যান মানস ভুঁইয়া-সহ অন্য দলত্যাগী কংগ্রেস নেতারা। দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget