এক্সপ্লোর

বিতর্কিত ধর্ষণ-মন্তব্য: অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের তমলুকে

গত মঙ্গলবার নারী সুরক্ষার দাবি নিয়ে মিছিলে যোগ দিয়েছিলেন অগ্নিমিত্রা, সেখানেই বেলাগাম মন্তব্য করে বসেন...

পূর্ব মেদিনীপুর: ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের। ২৪ নভেম্বরে তমলুকে গিয়ে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অগ্নিমিত্রা। এই প্রেক্ষিতেই রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রীর বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয় শুক্রবার। ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৩০৬ ও ৫০৯ ধারায় দায়ের হয়েছে অভিযোগ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার নারী সুরক্ষার দাবি সংক্রান্ত মিছিলে যোগ দিয়েছিলেন অগ্নিমিত্রা। সেখানে রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে বেলাগাম মন্তব্য করে তীব্র বিতর্ক তৈরি করলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। তিনি বলেছিলেন, মালদায় কয়েকদিন আগে ধর্ষণ হয়েছে, তারকেশ্বরেও হয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকরা করছে। দিদি ওদের বলে দিয়েছে, তোদের তো চাকরি দিতে পারিনি। তোদের এন্টারটেনমেন্টের যখন প্রয়োজন হবে তোরা গিয়ে ধর্ষণ করবি। আমি ক্ষতিপূরণ দিয়ে দেব।

বিজেপি নেত্রী অগ্নিমিত্রার মন্তব্যে নিন্দার ঝড় আছড়ে পড়ে বিভিন্ন মহলে। সমালোচনায় সরব তৃণমূল থেকে সিপিএম। তৃণমূল নেতা ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ধর্ষণের ঘটনা ঘটলে যারা অভিযুক্ত তাদের কঠোর শাস্তি চাই। যাঁরা এইধরনের কথা বলেন তাঁরা মানুষের পর্যায়ে আছে বলে মনে করি না। বোনের আর্তনাদ যাতে না হয় তার ব্যবস্থা করব।এটা উত্তরপ্রদেশ নয়। এসব বাংলায় হয় না। বাংলায় আমরা নারীশক্তির পুজো করি, সেটা অনুভব করার ক্ষমতা অগ্নিমিত্রা পালের নেই।

সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, অগ্নিকন্যা ও অগ্নিমিত্রার মধ্যে কোনও পার্থক্য নেই। অগ্নিকন্যারা এই ধরনের শব্দ আগে বলতেন, এখন অগ্নিমিত্রা বলছেন। মহিলাদের এঁরা এই চোখেই দেখেন। উত্তরপ্রদেশে এত বড় ঘটনা ঘটল, তখন ধর্ষণকারীদের পক্ষেই দাঁড়াল ওঁদের দল। ধর্ষণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেন বিদ্বজ্জনরাও।

রাজ্য বিজেপি অবশ্য এই মন্তব্যে বিতর্কের কিছু দেখেনি! রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, এতে হইচইয়ের কী আছে? যা ঘটছে তাই তো বলেছে।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget