এক্সপ্লোর

Former IPS Joins TMC: 'মুখ্যমন্ত্রী ফের ক্ষমতায় আসবেন', তৃণমূলে যোগ দিয়েই মন্তব্য হুমায়ুন কবীরের

তৃণমূলে যোগ দিয়েই এদিন বিরোধী বিজেপি–র বিরুদ্ধে তোপ দাগেন প্রাক্তন আইপিএস অফিসার। তিনি বলেন, ‘‌একটা বাইরের দল এসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে।...'

আশাবুল হোসেন, পূর্ব বর্ধমান: তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীর। মঙ্গলবার পূর্ব বর্ধমানের কালনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই রাজনীতিতে নাম লেখালেন, অবিভক্ত বর্ধমানের একসময়ের পুলিশ সুপার। 

কিছুদিন আগে তৃণমূলে যোগ দেন তাঁর স্ত্রী। আগামী এপ্রিলে হুমায়ুন কবীরের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত ২৯ জানুয়ারি চন্দননগরের পুলিশ কমিশনার থাকাকালীন ইস্তফা দেন হুমায়ুন কবীর। এরপর থেকেই হুমায়ুন কবীরের রাজনীতিতে আসা নিয়ে জোর জল্পনা শুরু হয়।

চন্দনগরের সিপি পদ থেকে তাঁর সদ্য ইস্তফা জল্পনা আরও বাড়িয়ে দেয়। অবসরের কয়েক মাস আগে ভোটের মরশুমে এই ইস্তফা ঘিরে চড়তে থাকে জল্পনার পারদ। শেষমেশ এদিন কালনায় মমতার সভায় এসে যোগদান করেন প্রাক্তন এই আইপিএস।

সভার শুরুতে মুখ্যমন্ত্রীর আগেই বক্তব্য রাখেন হুমায়ুন কবীর। তিনি মমতার প্রশংসা করে বলেন, ‘মানুষের সুখে–দুঃখে, বন্যায়, আমফান ঝড়ের সময় ‌মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন তা নিজের চোখে দেখেছি। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত সুখদায়ক। তাঁর অনুপ্রেরণায় আমি অভিভূত।’‌

তৃণমূলে যোগ দিয়েই এদিন বিরোধী বিজেপি–র বিরুদ্ধে তোপ দাগেন হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘‌একটা বাইরের দল এসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। বিজেপি বিভেদ করে ক্ষমতা দখল করতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ তাদের উত্তর দেবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় আসবেন— এটা আমাদের দৃঢ় বিশ্বাস।’‌

খাকি উর্দি গায়ে তোলার আগে, কোলাঘাটের একটি স্কুলের শিক্ষক ছিলেন হুমায়ুন কবীর। তিনি ২০০৩ সালের ব্যাচের আইপিএস। সল্টলেকের এসডিপিও, অবিভক্ত বর্ধমান ও মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিলেন হুমায়ুন কবীর। এছাড়াও এসএসএফ-এর কম্যান্ড্যান্ট। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (সদর), চন্দননগরের পুলিশ কমিশনার ও কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারের দায়িত্বও সামলেছেন তিনি।

বিভিন্ন সময় বিতর্কেও নাম জড়িয়েছে হুমায়ুন কবীরের।  ২০১৪-তে মুর্শিদাবাদের পুলিশ সুপার থাকাকালীন তাঁর বিরুদ্ধে কংগ্রেসের হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলেছিলেন, তৃণমূল নেতা আরেক হুমায়ুন কবীর। এরপর হঠাৎই নবান্ন থেকে বদলির নির্দেশ পান মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্কের ছবিও ধরা পড়েছে বারবার। গতবছর কলকাতা বইমেলায় হুমায়ুন কবীরের লেখা বই, উত্তরণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আর এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়েই কাজ করবেন প্রাক্তন এই আইপিএস অফিসার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget