এক্সপ্লোর

গুলিতে জিএনএলএফ সমর্থকের মৃত্যু: ফের উত্তপ্ত পাহাড়, সোনাদা থানা ও পুলিশ বুথে আগুন

দার্জিলিং:  পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে অনির্দিষ্টকালের বন্ধ চলছে। এরইমধ্যে সোনাদায় গুলিতে জিএনএলএফ সমর্থকের মৃত্যুকে কেন্দ্র করে ফের অগ্নিগর্ভ পাহাড়। সোনাদায় ট্রাফিক পুলিশ বুথে আগুন, থানাতে আগুন ধরিয়ে দেওয়া হল।সোনাদা স্টেশনেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে থানা ঘেরাও করে জিএনএলএফ ও মোর্চা সমর্থকদের। সোনাদা থানা লক্ষ্য করে চলে পাথরবৃষ্টি। পাল্টা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। গতকাল রাত ১১টা নাগাদ ওষুধের দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন জিএনএলএফ সমর্থক তাসি ভুটিয়া। তখনই গুলিতে মৃত্যু হয় তাঁর। জিএনএলএফ-এর দাবি, পুলিশই গুলি চালায়। যদিও এনিয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।  যদিও পিটিআই সূত্রের খবর, পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে, গুলি চালানোর কোনও ঘটনার খবর নেই। জিএনএলএফের দাবি খারিজ করে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেছেন, পাহাড়ে পুলিশ শান্তিপূর্ণ আচরণ করছে। এধরনের অভিযোগ ভিত্তিহীন। এদিন মৃতর দেহ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে মোর্চা ও জিএনএলএফ কর্মী-সমর্থকরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে দার্জিলিঙ শহরেও। চকবাজারে মোর্চা-পুলিশ সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়। পুলিশের ডিএসপির দফতর ভাঙচুর চালানো হয়।পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ার অভিযোগ।পাল্টা পুলিশের কাঁদানে গ্যাস।পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে সেনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget