এক্সপ্লোর

মহিষাদলে গাড়ি থেকে ছাত্রীকে কটূক্তি, ওড়না ধরে টান, হাতেনাতে পাকড়াও তিন যুবক

পূর্ব মেদিনীপুর: বেপরোয়া গাড়ির ধাক্কায় ছাত্রীর মৃত্যুর পরে, দু’সপ্তাহও কাটল না। ফের দুষ্কৃতী দৌরাত্ম্যের স্মৃতি ফিরল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে! শনিবার সন্ধে ছ’টা নাগাদ টিউশন পড়ে, সাইকেলে করে বাড়ি ফিরছিলেন দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। অভিযোগ, রথ সড়কে একটি চলন্ত মালবাহী গাড়ি থেকে কয়েকজন মত্ত যুবক তাঁকে কুপ্রস্তাব দেয়। ছাত্রীর উদ্দেশে কটূক্তিও করা হয়। চালকের পাশের আসনে বসা এক যুবক ছাত্রীর ওড়না টানে বলেও অভিযোগ। টাল সামলাতে না পেরে সাইকেল থেকে পড়ে যান তিনি। ছাত্রীর চিৎকার শুনে পাশের ক্লাব থেকে ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের দেখে, গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। কিন্তু ৩০০ মিটার দূরে গিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে কালীপুজোর জন্য বসানো গেটে ধাক্কা মারে গাড়িটি। দু’জন পালিয়ে গেলেও, হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত গণেশ দাস, তপন বেরা এবং সুরজিৎ দাস। সিআই অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটার পর ধৃতদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। ঘটনায়, আক্রান্ত ছাত্রীর পরিবার কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। যদিও প্রত্যক্ষদর্শীদের বয়ানকে অভিযোগ হিসেবে গণ্য করে, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। ধৃত গণেশ দাস, তপন বেরা, সুরজিৎ দাসের বিরুদ্ধে শ্লীলতাহানি, বেপরোয়াভাবে ও বিপজ্জনক গতিতে গাড়ি চালানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রবিবার হলদিয়া আদালতে পেশ করা হলে ধৃত তিনজনের জেল হেফাজত চায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠান বিচারক। গত বিশে অক্টোবর মহিষাদলের একটি ঘটনায় তোলপাড় হয় রাজ্য। সেদিন, নন্দকুমার থেকে ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে মহিষাদলের দিকে টিউশন পড়তে যাচ্ছিল ৩ ছাত্রী। সেসময় একটি গাড়ি তাদের সজোরে ধাক্কা মারে। মৃত্যু হয় মধুমিতা বাগ, নামে এক ছাত্রীর। গুরুতর জখম হয় তার ২ সহপাঠী। স্থানীয়দের অভিযোগ ছিল, চলাচলের অযোগ্য এই রাস্তা দুষ্কৃতীদের দখলে থাকায়, জাতীয় সড়ক ধরে যেতে হত স্কুল ছাত্রীদের। এবিপি আনন্দে এই খবর সম্প্রচার হতেই, নড়েচড়ে বসে প্রশাসন। মহিষাদলের মাধবপুর থেকে তাজপুরের স্কুলে যাওয়ার রাস্তা দু’মাসের মধ্যে পাকা করার প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় মৃত ও আহত ছাত্রীরা নন্দকুমার থানা এলাকার মাধবপুর গ্রামের বাসিন্দা। তাৎপর্যপূর্ণভাবে এদিনের ঘটনায় যে তিন জন ধরা পড়েছে, তাদের বাড়ি মাধবপুরেই!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget