এক্সপ্লোর

পানিহাটায় পর্যটনমন্ত্রী গৌতম দেবের গাড়িতে হামলা, পুলিশের গাড়িতেও ভাঙচুর মোর্চার

দার্জিলিং: পাহাড়ে আগুন জ্বলছিলই, এবার আগুন জ্বলল সমতলের রাস্তায়। যেখানে হামলার অভিযোগ উঠল রাজ্যের পর্যটনমন্ত্রীর ওপর! আক্রান্ত হল পুলিশও! বৃহস্পতিবার ছিল নেপালি কবি ভানুভক্তের জন্মদিন। সেই উপলক্ষ্যে সরকারি উদ্যোগে শিলিগুড়ির কাছে পানিঘাটায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন মন্ত্রী গৌতম দেব। কিন্তু পানিঘাটার ২ কিমি আগে থেকেই রাস্তার বিভিন্ন জায়গায় অবরোধ করে মোর্চা। চলে বিক্ষোভ। এর জেরে আর গন্তব্যে যাওয়া হয়নি মন্ত্রীর। রাস্তার ওপরেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই কবি ভানুভক্তের প্রতি শ্রদ্ধা জানান গৌতম দেব। বলেন, আন্দোলনের নামে গুন্ডামি হচ্ছে। কদমা মোড়, ত্রিহানা মোড়েও একই ভাবে রাস্তার ওপর ভানুভক্তের জন্মদিন পালন করা হয়। এসব সেরে মন্ত্রী যখন বিধাননগর ফিরছিলেন, তখন পানিঘাটায় পুলিশের ওপর হামলা হয়। চলে ইটবৃষ্টি। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। যদিও প্রতিরোধের পথে হাঁটেনি পুলিশ। মোর্চার অবশ্য দাবি, পর্যটনমন্ত্রীর ওপর হামলায় তাদের যোগ নেই। এদিনই, সুকিয়াপোখরিতে ৬০টি পরিবার তৃণমূল ছেড়ে জিএনএলএফে যোগ দিয়েছে। এদিকে, মোর্চা নেতৃত্বের দাবি, শুক্রবার তাদের দলে যোগ দেবেন দার্জিলিং পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চুংচুং ভুটিয়া। মোর্চা সূত্রে খবর, বুধবার দলবদলের বিষয়ে বিমল গুরুংয়ের সঙ্গে চুংচুং ভুটিয়ার কথা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget