এক্সপ্লোর

র‍্যাগিং রুখতে ১১ দাওয়াই-এর পোস্টার রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে

কলকাতা: র‍্যাগিং রুখতে কড়া পদক্ষেপ সরকারের। এগারো দফা শাস্তির বিধান দিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে পোস্টার। অভিযুক্তকে আলাদা করে চিহ্নিত করা না গেলে শাস্তি হতে পারে প্রশ্রয়দাতাদেরও। শিক্ষামন্ত্রী বলছেন, পড়ুয়াদের সচেতন করতেই সরকারের এই পদক্ষেপ। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে র‍্যাগিং-মুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার। হাতিয়ার, শাস্তির বিধান দেওয়া পোস্টার। রাজ্যের কুড়িটি বিশ্ববিদ্যালয়, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ছ’শো কলেজ, সরকারি ও বেসরকারি একশোটি ইঞ্জিনিয়ারিং কলেজে সরকারের তরফে পাঠানো হচ্ছে এই পোস্টার। পোস্টারে উল্লেখ করা হয়েছে ১১ দফা শাস্তির কথা। • র‍্যাগিং-এ অভিযুক্ত হলে বাতিল হতে পারে ভর্তি। • ক্লাস থেকে সাসপেন্ড করা হতে পারে • প্রত্যাহার করা হতে পারে বৃত্তি ও অন্য সুযোগ-সুবিধা • বঞ্চিত করা হতে পারে যেকোনও রকমের পরীক্ষা থেকে • স্থগিত থাকতে পারে পরীক্ষার ফলপ্রকাশ। • বাতিল হতে পারে কোনও প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব • হস্টেল থেকে নির্বাসিত বা বিতাড়নের সম্ভাবনাও রয়েছে • প্রথম থেকে চতুর্থ সেমেস্টার পর্যন্ত বহিষ্কার করা হতে পারে • বা একেবারে প্রতিষ্ঠান থেকে বিতাড়ন • নাও মিলতে পারে অন্য প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ • অভিযুক্তকে চিহ্নিত করা না গেলে, শাস্তি হতে পারে প্রশয়দাতাদেরও। সরকারের নির্দেশ, যে সব জায়গায় ছাত্রদের বেশি যাতায়াত, সেখানেই টাঙাতে হবে এই পোস্টার। ইতিমধ্যেই পোস্টার লাগানো হয়েছে প্রেসিডেন্সি ক্যাম্পাসে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিন্তু প্রশ্ন উঠছে, র‍্যাগিং রোধের আইন ও নির্দেশিকা থাকা সত্ব্বেও কেন এই কর্মসূচি? শিক্ষামন্ত্রী বলছেন, পড়ুয়াদের সচেতন করাই সরকারে লক্ষ্য। ইউজিসির তথ্য অনুযায়ী, নথিভুক্ত অভিযোগের ভিত্তিতে দেশের মধ্যে র‍্যাগিং-এ ওপরের দিকে পশ্চিমবঙ্গ। শিক্ষামহলের একাংশের মতে, কার্যত র‍্যাগিং-এর সেই কলঙ্ক মোচনেরর তাগিদ থেকেই সরকারের এই সচেতনতার পাঠ।

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget