এক্সপ্লোর

পথ দুর্ঘটনায় আহত শিশুকে নিয়ে নার্সিংহোমের দরজায় দরজায় ঘুরলেন মা, ভর্তি নিল না কেউ, কলকাতায় আনার পথে মৃত্যু

হুগলি: পথ দুর্ঘটনায় আহত শিশুকে নিয়ে নার্সিংহোমের দরজায় দরজায় ঘুরলেন মা। কিন্তু, ভর্তি নেওয়া তো দূরের কথা, কোনও নার্সিংহোমই প্রাথমিক চিকিত্সা পর্যন্ত করেনি বলে অভিযোগ। কলকাতায় আনার পথে মৃত্যু ৬ বছরের মেয়ের। অমানবিক ঘটনার সাক্ষী হুগলির উত্তরপাড়া। ৩ মার্চ দুপুরে মায়ের সঙ্গে বেরিয়েছিল ৬ বছরের রিয়া সরকার। বেপরোয়া টোটোর ধাক্কায় মাথা ফেটে যায় রিয়ার। রক্তাক্ত মেয়েকে নিয়ে নার্সিংহোমে ছোটেন মা। প্রথমে রি-লাইফ নার্সিংহোম.....সেখান থেকে কমলালয় নার্সিংহোম....তারপর উত্তরপাড়া আরোগ্য নিকেতন....শেষে কমলালয় নার্সিংহোম....। রিয়ার মায়ের অভিযোগ, কোনও নার্সিংহোমই ভর্তি নিতে চায়নি, এমনকী ন্যূনতম প্রাথমিক চিকিত্সাটুকুও মেলেনি!এরপর এসএসকেএম নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রিয়ার। এই ৪ নার্সিংহোমের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় এফআইআর করেছেন মৃত শিশুর মা। অভিযোগ পেয়ে মঙ্গলবার নার্সিংহোমগুলিতে অভিযান চালায় পুলিশ। নার্সিংহোমগুলির সিসিটিভ ফুটেজ উদ্ধার করেছেন তদন্তকারীরা। এনিয়ে অভিযুক্ত ৪ নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ তদন্ত করছে, কোনও মন্তব্য করা যাবে না। ইতিমধ্যে বিধানসভায় পেশ হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল। তাতে বলা হয়েছে, ধর্ষণ, অ্যাসিড হামলা, পথ দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগের জখম কোনও রোগীকে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে আনা হলে তার আর্থিক সংস্থান না দেখে, আগে চিকিৎসা শুরু করতে হবে। কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীও। বলেছেন, ইমার্জেন্সিতে রোগী এলে প্রাথমিক চিকিৎসা করতে হবে। ‍কিন্তু এরপরও হুগলির ৪টি নার্সিংহোমের বিরুদ্ধে দুর্ঘটনায় আহত রোগীকে ফিরিয়ে দেওয়া এবং প্রাথমিক চিকিত্সা না করার অভিযোগ। মৃত শিশুর মায়ের আক্ষেপ, পরিকাঠামো না থাকলেও অন্তত প্রাথমিক চিকিত্সাটুকু তো করতে পারত নার্সিংহোমগুলি, তাহলে তো আর অকালে চলে যেতে হত না ৬ বছরের রিয়াকে! আর কবে ফিরবে হুঁশ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget