এক্সপ্লোর

Howrah: পিকনিকের মাঝে দুষ্কৃতী হামলা, বোমাবাজি-ইটবৃষ্টিতে আহত ৪, রণক্ষেত্র হাওড়ার বাঁকড়া

অভিযোগ, পিকনিকে ডাকা হয়নি বলে সেখানে দলবল নিয়ে চড়াও হয় স্থানীয় দুষ্কৃতী।

সুনীত হালদার, হাওড়া : রাস্তায় স্পষ্ট বোমাবাজির চিহ্ন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ইটের টুকরো। দুষ্কৃতী হামলায় এভাবেই উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার বাঁকড়া। পাড়ায় পিকনিক নিয়ে ঝামেলার জেরে ডোমজুড়ের বাঁকড়ায় বোমাবাজি, ইটবৃষ্টি। ইটের আঘাতে জখম হন ৪ জন। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বাঁকড়ার পশ্চিমপাড়ায় পিকনিক হচ্ছিল। অভিযোগ, পিকনিকে ডাকা হয়নি বলে সেখানে দলবল নিয়ে চড়াও হয় স্থানীয় দুষ্কৃতী। গন্ডগোলের জেরে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। শুরু হয় ইটবৃষ্টি। পরে র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় । যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো বিবাদকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। 

ঘটনার জেরে আহত এক যুবক মহম্মদ সাদ্দামের অভিযোগ, 'জামাল বোমাবাজি করেছে, ইট মারে, কেন হামলা বুঝতে পারছি না।' বাঁকড়ার বাসিন্দা মহম্মদ শাকিল বলেছেন, 'বোঝাতে গেলে ফের হামলা করে, এলাকার দাদা হতে চাইছে, তাই হামলা চালিয়েছে।'

গোটা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ ও র‍্যাফ। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, এখনও থমথমে চারদিক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো বিবাদকে কেন্দ্র করে গন্ডগোল বাধে। এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ জামালকে গ্রেফতার করেছে পুলিশ।

গত কেয়কমাসে বেশ কয়েকবার বিভিন্ন কারণে উত্তপ্ত হয়েছে হাওড়ার বাঁকড়া এলাকা। মাঝে জমির বিবাদ নিয়ে বোমাবাজির অভিযোগ উঠেছিল কিছুদিন আগে। বিধানসভা ভোটের প্রাক্কালেও দেখা গিয়েছিল বেশ কয়েকটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা।

এদিকে, গতরাতে ভাটপাড়া থানার নফরচাঁদ জুটমিলে ২৯ নম্বর জুটমিলের কাছে পর পর প্রায় ১০টি বোমা ফাটানো হয়। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। দুষ্কৃতিদের আটক করে পুলিশের গাড়িতে তুলতে গেলে এলাকার বাসিন্দাদের কাছে এক পুলিশ অফিসার নিগৃহীত হন। পুলিশের থেকে ছিনিয়ে নিয়ে অভিযুক্তদের মারধরের চেষ্টা করেন স্থানীয়রা। ধাক্কাধাক্কিতে আহত হন ভাটপাড়া থানার এক এসআই।  গুরুতর জখম অবস্থায় তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে। ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengali News Live : ভোটের মুখে বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী, DG-র কাছে রিপোর্ট চাইল কমিশন
ভোটের মুখে বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী, DG-র কাছে রিপোর্ট চাইল কমিশন
Bengal Election 2026 : 'নিশ্চিত থাকুন ব্রাত্য বসু এবার বিধানসভায় যাচ্ছেন না', নিশানা শানালেন শমীক
'নিশ্চিত থাকুন ব্রাত্য বসু এবার বিধানসভায় যাচ্ছেন না', নিশানা শানালেন শমীক
Bengal Election 2026 : 'কোনও ব্যবস্থাপনা করে ফেলেছেন ?' শুভেন্দুর ১৭৭ দাবির পাল্টা 'EVM হ্যাক'-এর আশঙ্কা-প্রকাশ তৃণমূলের
'কোনও ব্যবস্থাপনা করে ফেলেছেন ?' শুভেন্দুর ১৭৭ দাবির পাল্টা 'EVM হ্যাক'-এর আশঙ্কা-প্রকাশ তৃণমূলের
Baghajatin Incident : 'রাতে কীভাবে...', বাঘাযতীনের ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
'রাতে কীভাবে...', বাঘাযতীনের ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

ভিডিও

West Bengal Assembly Election 2026: 'হিংসামুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিংহীন ভোট করাতে হবে', ভোটের আগে নবান্ন থেকে মুখ্যসচিবের বার্তা
Ghanta Khanek Sange Suman (২৫.০৩.২৬)পর্ব ১: ৩২ লক্ষ নিষ্পত্তির মধ্যে প্রথম তালিকায় ১০ লক্ষ নাম | ১৭৭-এর নিচে নামবে না আসন : শুভেন্দু
Chok Bhanga 6ta: রামনবমীতে TMC-BJP টক্কর, প্রচার-যুদ্ধে রণক্ষেত্র বাসন্তী। মার খেল পুলিশ
Ghanta Khanek Sange Suman (২৫.০৩.২৬)পর্ব ২: 'মুসলমানদের জন্য কিছুই করেননি মমতা', হুমায়ুন কবীরকে পাশে নিয়ে তীব্র আক্রমণ আসাদউদ্দিন ওয়েসি-র
West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget