এক্সপ্লোর

Howrah:হাওড়ায় দলবদলের জেরে পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির

বাসুদেবপুর গ্রামপঞ্চায়েতে মোট ১৬টি আসন।২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বিজেপির ঝুলিতে যায় ১০টি, তৃণমূলের ৪টি এবং সিপিএম ও নির্দল একটি করে আসন জেতে।

সুনীত হালদার, উলুবেড়িয়া: দলে ভাঙনের জেরে হাওড়ার উলুবেড়িয়ায় গ্রামপঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। উলুবেড়িয়া দুনম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। দলবদলের সুযোগে পঞ্চায়েত দখল নিয়ে দু’দলের মধ্যে শুরু হয়েছে তরজা।

এবার বিধানসভা ভোটে হাওড়া জেলায় তৃণমূলের স্কোর ১৬-০।ভাগিরথীর পাড়ে কলকাতার যমজ জেলায় সবুজ সুনামি আছড়ে পড়েছে সবে দুমাস হল। তার মধ্যেই দলবদলের মাধ্যমে বিজেপি পরিচালিত গ্রামপঞ্চায়েত দখল করল তৃণমূল। উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রামপঞ্চায়েত হাতছাড়া হল গেরুয়া শিবিরের। সোমবার বিডিও অফিসে কড়া নিরাপত্তায় ভোটাভুটির পর বোর্ড গঠনের শেষ হাসি হাসল তৃণমূল কংগ্রেস।

বাসুদেবপুর গ্রামপঞ্চায়েতে মোট ১৬টি আসন।২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বিজেপির ঝুলিতে যায় ১০টি, তৃণমূলের ৪টি এবং সিপিএম ও নির্দল একটি করে আসন জেতে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বোর্ড গঠন করে বিজেপি।গত পঞ্চায়েত নির্বাচনের ৩ বছরের মাথায় বদলে গেল সমীকরণ। নির্দল পঞ্চায়েত সদস্য আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। গত ২৯ জুন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন খোদ প্রধান এবং উপপ্রধান। বিজেপির এক পঞ্চায়েত সদস্যও তৃণমূলে যোগদান করেন। সিপিএমের একমাত্র পঞ্চায়েত সদস্যও কাস্তে রেখে ঘাসফুলকে আঁকড়ে ধরেন। আর এভাবেই ১৬ আসনের বাসুদেবপুর গ্রামপঞ্চায়েতে ৪ থেকে বেড়ে ৯ হয়ে যায় তৃণমূল। 

দলবদলের সুযোগে পঞ্চায়েত দখল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাজি বলেছেন, আর এক বিজেপি পঞ্চায়েত সদস্য বিকাশ মান্না ভোটদান না করলেও তৃণমূলে যোগদানের আবেদন করেছেন। তৃণমূলের পক্ষে মোট ১০ জনের সমর্থন রয়েছে ।

হাওড়া (গ্রামীণ)-এর বিজেপি সভাপতি প্রত্যুষ মণ্ডলের অভিযোগ, আমাদের বোর্ড গঠন করার পর থেকেই রাজনৈতিক চাপ আর প্রলোভন দেখিয়ে যাচ্ছিল তৃণমূল। দলত্যাগ বিরোধী আইনে কোর্টে যেতে পারি।

সব মিলিয়ে বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকে গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহত। এবার তাদের হাতছাড়া হল পঞ্চায়েত। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget