এক্সপ্লোর

কিডনি, গলার নলি, স্পাইনাল কর্ডে আটকে ছিল সূচ, জটিল অস্ত্রোপচারে সাফল্য

Critical operation of a girl at Howrah: অস্ত্রোপচারের পর ওই কিশোরীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

সুনীত হালদার, হাওড়া: জটিল অস্ত্রোপচারের মাধ্যমে এক কিশোরীর প্রাণ বাঁচালেন হাওড়ার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। ওই শরীরের ভিতরে তিনটি জায়গায় আটকে থাকা সূচ বের করা হয় অস্ত্রোপচারের মাধ্যমে। এর মধ্যে একটি সূচ আটকে ছিল কিডনিতে। বাকি দু’টি গলার নলি ও স্পাইনাল কর্ডে। গত শুক্রবার অস্ত্রোপচারের পর ওই কিশোরীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

মাসখানেক আগে শিবপুর পি এম বস্তির বাসিন্দা রোশনি খাতুন নামে ওই কিশোরী খাবারের সঙ্গে পাঁচটি সূচ গিলে ফেলে। অস্বস্তি হওয়ায় বমি করলে বেরিয়ে আসে দু’টি সূচ। বাকি সূচগুলি যে শরীরের মধ্যে রয়েছে তা বুঝতে পারেনি ওই কিশোরী। গত সপ্তাহ থেকে রক্ত বমি করতে থাকে সে। সঙ্গে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। সঙ্গে গলা ব্যথা এবং পিঠে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। বাড়ির লোকেরা শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসক সিরাজ আহমেদকে দেখান। কেস হিস্ট্রি জানার সময় সূচ গিলে ফেলার কথা জানতে পারেন চিকিৎসক।

রোশনি জানায়, এক পরিচিতের বাড়িতে খাবার খেয়ে এই বিপত্তি ঘটে। সে জানত না খাবারে সূচ ছিল। এক্সরে করে এবং এন্ডোস্কোপি করে দেখা যায়, তার শরীরের বিভিন্ন জায়গায় সূচগুলি বিপজ্জনকভাবে আটকে রয়েছে। এরপরই চিকিৎসক সিরাজ আহমেদের নেতৃত্বে চারজন চিকিৎসকের একটি দল তৈরি করা হয়। শুক্রবার জটিল অস্ত্রোপচার করে সূচ বের করতে সফল হন তাঁরা।

চিকিৎসক সিরাজ আহমেদ জানিয়েছেন, ‘কিডনিতে আটকে থাকা সূচটি বের করতে প্রচণ্ড ঝুঁকি নিতে হয়। এটা সফল না হলে সংক্রমণ বেড়ে গিয়ে আরও জটিল আকার নিত।’

পেশায় সব্জি বিক্রেতা রোশনির বাবা আফতাব আলি বলেছেন, কেউ ইচ্ছাকৃতভাবে তাঁর মেয়ের খাবারের সঙ্গে সূচ মিশিয়ে দিয়েছিল কি না, এটা জানতে তিনি পুলিশের দ্বারস্থ হবেন। তবে রোশনি নতুন করে জীবন ফিরে পাওয়ায় খুশি তিনি। চিকিৎসকদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন রোশনির বাবা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget