এক্সপ্লোর

উচ্চমাধ্যমিক: প্রশ্ন ফাঁস রুখতে কম্পিউটারে নজরদারি, নকল রুখতে সিসিটিভি, পরীক্ষা চলাকালীন ভিডিওগ্রাফি

কলকাতা: উচ্চমাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে এবার কম্পিউটারে নজরদারি। নকল রুখতে স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি, পরীক্ষা চলাকালীন ভিডিওগ্রাফি। প্রধান শিক্ষকের কাছ থেকে ক্লাসে যাওয়ার সময়ও প্রশ্নপত্র থাকবে খামবন্দি। বুধবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক চলাকালীন এবার ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের কয়েকটি পাতা বাইরে বেরিয়ে আসে। একাধিক দিন দেখা গেছে দেদার নকল সরবরাহের ছবি। তা থেকেই কি শিক্ষা এবার উচ্চমাধ্যমিকে? জল্পনা উস্কে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাধিক পদক্ষেপ। উচ্চমাধ্যমিক পরীক্ষা এবার থাকবে ভ্যেনু সুপারভাইজার বা সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের নিয়ন্ত্রণে। প্রধান শিক্ষকের ঘর থেকে প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফের খামবন্দি অবস্থায় তা যাবে ক্লাসরুমে পরীক্ষার্থীদের হাতে। শুধু তাই নয়, প্রশ্নপত্রের প্যাকেটের নিরাপত্তায় থাকছে কলকাতা থেকে কম্পিউটারের মাধ্যমে নজরদারি। সংসদের দাবি, পরীক্ষার আগে যাতে প্রশ্নপত্র বাইরে না আসে তার জন্যই এই ব্যবস্থা। যদি বেরোয়, ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে সনাক্ত করা যাবে কোথা থেকে বেরিয়েছ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস বলেন, প্রশ্নপত্রের মুভমেন্ট আমরা বুঝতে পারছি। প্যাকেটে কম্পিউটারের নম্বর থাকবে। যাতে বাইরে না আসে তার জন্য এসব করছি। প্রশ্ন নিয়ে খেলা করলে ধরে ফেলব। শুধু তাই নয়, রাজ্যের প্রায় ৭৫টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে সব চেয়ে বেশি পরীক্ষাকেন্দ্র মালদায়। এই সব পরীক্ষাকেন্দ্রে বসছে সিসিটিভি। পরীক্ষা চলাকালীন করা হবে ভিডিওগ্রাফি। পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করলে তা একেবারে বাজেয়াপ্ত করার পাশাপাশি বাতিল হতে পারে পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে বহিরাগতদের প্রবেশ আটকাতে থাকবেন সংসদের প্রতিনিধি। এবার উচ্চমাধ্যমিকে সংখ্যাতত্ত্বে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। মোট পরীক্ষার্থী প্রায় ৮ লক্ষ। রাজ্যজুড়ে ১৭টি জেলায় বেড়েছে ছাত্রীর সংখ্যা। এবার ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ৩৪ হাজার ৫০০ বেশি। পরীক্ষা হবে মোট ৫১ টি বিষয়ে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৬৬১। হিন্দি, উর্দু, নেপালি ভাষাভাষি পরীক্ষার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে অনুবাদকের। উচ্চমাধ্যমিকের সঙ্গে বুধবার থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা। সেখানেও পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ। উচ্চমাধ্যমিক শেষ হবে ২৯ মার্চ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget