এক্সপ্লোর

পানাগড় ঘাঁটির নাম বদল ৯৭ বছরের জীবন্ত কিংবদন্তি অর্জন সিংহের নামে

পানাগড়: এক অভিনব উদ্যোগে জীবন্ত কিংবদন্তি অর্জন সিংহের নামে বর্ধমানের পানাগড় বায়ুঘাঁটির নাম বদলে এয়ার ফোর্স স্টেশন অর্জন সিংহ করল ভারতীয় বায়ুসেনা। এক ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে এই নাম পরিবর্তনের পালা সারা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বায়ুসেনার ইস্টার এয়ার কম্যান্ডের প্রধান (এওসি-ইন-সি, ইএসি) এয়ার মার্শাল সি হরি কুমার। এই নাম পরিবর্তনের মাধ্যমে ভারতীয় বায়ুসেনার প্রথম এবং একমাত্র মার্শাল অফ দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স (এমআইএএফ) তথা অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধানের ৯৭ তম জন্মদিনে এই কিংবদন্তিকে শ্রদ্ধাজ্ঞাপন করা হল। ঠিক প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালের ১৫ এপ্রিল লায়লপুরে জন্মগ্রহণ করেন অর্জন সিংহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে পানাগড়ের বায়ুঘাঁটি নির্মাণ করেছিল মার্কিন বায়ুয়েনা। তাদের লক্ষ্য ছিল, টিন-বর্মা-ভারত সীমান্তের ওপর নজর রাখা। এই সময়ে এক নম্বর স্কোয়াড্রনের কম্যান্ডিং অফিসারের দায়িত্ব নেন স্কোয়াড্রন লিডার অর্জন সিংহ। পানাগড় থেকে তাঁর নেতৃত্বাধীন ‘টাইগার’ স্কোয়াড্রন ইম্ফলে অনুপ্রবেশের চেষ্টায় থাকা জাপানি বাহিনীর ওপর ভারী বোমাবর্ষণ করে তাদের রুখে দেয়। তাঁর বীরত্ব এবং দুর্ধর্ষ সাহসিকতাকে মাথায় রেখে অর্জন সিংহকে নিজের হাতে ডিস্টিংগুইশড ফ্লাইং ক্রস (ডিএফসি) পদক পরিয়ে দিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীনতাত্তোর ভারতে ১৯৬৫ এবং ১৯৭১ ভারত-পাকিস্তান যুদ্ধের সময়ও বড় ভূমিকা নিয়েছিল পানাগড়। অর্জন সিংহ ১৯৬৪-৬৯ পর্যন্ত বায়ুসেনার প্রধান ছিলেন। এর মধ্যেই ’৬৫ সালের ভারত-পাক যুদ্ধজয়ে তাঁর অবদানের জন্য ১৯৬৬ সালে প্রথম প্রধান হিসেবে তাঁকে এয়ার চিফ মার্শানের পদমর্যাদা দেওয়া হয়। miaf-arjan-singh দেশের জন্য তাঁর আজীবন সেবার জন্য ভারত সরকার ২০০২ সালের ২৮ জানুয়ারি অর্জন সিংহকে মার্শাল অফ দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স (এমআইএএফ) হিসেবে ভূষিত করে। বস্তুত, তিনিই দেশের প্রথম (এখনও পর্যন্ত একমাত্রও বটে) বায়ুসেনা প্রধান যাঁকে অবসরের পর এই সাম্মানিক (ফাইভ স্টার জেনারেল) পদ দেওয়া হয়। এক্ষেত্রে তিনি স্থলসেনার ফিল্ড মার্শাল মানেকশ এবং ফিল্ড মার্শাল কারিয়াপ্পার সমতূল্য হন। অবসরের পরও তিনি বাহিনীর জন্য বিভিন্ন সেবামূলক এবং উন্নয়নমূলক কাজে জড়িত রেখেছেন।  ২০০৪ সালে তিনি বায়ুসেনা অফিসার এবং তাঁদের পরিবারের সহায়তার জন্য একটি স্বাধীন ট্রাস্ট খোলেন তিনি ও তাঁর স্ত্রী। এখানে তিনি নিজের গাঁটের থেকে ২ কোটি টাকা অনুদানও দেন। ট্রাস্টের পরিচালনের দায়িত্বে রয়েছে বায়ুসেনার সংগঠন। আজও, অর্জন সিংহ বায়ুসেনার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। বাহিনীকে উজ্জীবিত করেন। তাঁর নম্রতা, বড় মাপের মন, মহানুভবতা এবং বাহিনীর সকলের জন্য তাঁর ভাবনা – এসবের জন্য আজ বায়ুসেনায় অর্জন সিংহ হলেন এক জীবন্ত কিংবদন্তি।  

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget