এক্সপ্লোর

Coal Scam Case: কয়লা পাচারকাণ্ডে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করছে সিবিআই, সল্টলেক, পুরুলিয়ার বাড়িতে আদালতের নির্দেশের কপি

লালার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়লাকাণ্ডে আরেক অভিযুক্ত রত্নেশ বর্মারও খোঁজ চালিয়ে যাচ্ছে সিবিআই। তাঁরও হদিশ না মেলায় এদিন পশ্চিম বর্ধমানের আসানসোলের বাড়িতে আদালতের নির্দেশের কপি দিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

কলকাতা: এবার কয়লা পাচারকাণ্ডে এখনও বেপাত্তা মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল সিবিআই। সল্টলেক ও পুরুলিয়ার বাড়িতে দেওয়া হল আদালতের নির্দেশের কপি। অন্যদিকে গরু পাচারকাণ্ডের তদন্তে বিনয় মিশ্রর ভাইয়ের নামেও লুকআউট নোটিস জারি করল সিবিআই। ইতিমধ্যেই লালার ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। এবার লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে খবর, সম্প্রতি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তাদের তরফে জানানো হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারির পরও খুঁজে পাওয়া যাচ্ছে না লালাকে। তাই নিয়ম অনুযায়ী তাঁকে ফেরার ঘোষণা করার আবেদন জানানো হয়। সিবিআই সূত্রে খবর, তাতে সম্মত্তি জানিয়ে লালাকে আত্মসমর্পণ করার জন্য ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় ধার্য করেছে আদালত। কিন্তু এখনও তাঁর কোনও হদিশ না মেলায় সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। আদালতের সেই কপি এদিন কয়লা পাচারকাণ্ডের কিংপিনের বিভিন্ন বাড়ির দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে। সল্টলেকে লালার দুটি বাড়ির দেওয়ালে সেই কপি সাঁটিয়ে দেয় সিবিআই। লালার বাড়ির কেয়ারটেকার জানান, সিবিআই এসেছিল, নোটিসের কাগজ ছিড়তে বারণ করেছে। সল্টলেকের পাশাপাশি পুরুলিয়ার নিতুড়িয়ায় লালার বাড়ি এবং তাঁর এলাকায় বিভিন্ন জায়গায় আদালতের নির্দেশের কপি লাগিয়ে দিয়েছে সিবিআই। লালার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়লাকাণ্ডে আরেক অভিযুক্ত রত্নেশ বর্মারও খোঁজ চালিয়ে যাচ্ছে সিবিআই। তাঁরও হদিশ না মেলায় এদিন পশ্চিম বর্ধমানের আসানসোলের বাড়িতে আদালতের নির্দেশের কপি দিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কয়লা পাচারকাণ্ডের পাশাপাশি গরু পাচারকাণ্ডের তদন্তেও সক্রিয় হয়েছে সিবিআই। কিন্তু এখনও খোঁজ মেলেনি অন্যতম অভিযুক্ত যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের। এবার তাঁর ভাই বিকাশ মিশ্রকে ধরতে লুকআউট নোটিস জারি করল সিবিআই। ১৬ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলে আগেই নোটিস পাঠানো হয়েছিল, কিন্তু সিবিআই সূত্রে দাবি, তাদের আশঙ্কা দাদার মতো বিকাশও রাজ্যের বাইরে পালিয়ে যেতে পারেন। তাঁর নাগাল পেতে বিভিন্ন বিমানবন্দরকেও সতর্ক করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'জোর করে অভিষেককে ভর্তি করানোর চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়', ভিডিও পোস্ট দেবজিৎ সরকারের
'জোর করে অভিষেককে ভর্তি করানোর চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়', ভিডিও পোস্ট দেবজিৎ সরকারের
CM Suvendu Adhikari: বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর
বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
CM Suvendu Adhikari: রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget