এক্সপ্লোর

Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান

Birth Certificate and Death Certificate Scam in West Bengal: কলকাতা পুরসভায় পুলিশ অভিযান। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে SIR চলাকালীন বার্থ ও ডেথ সার্টিফিকেট নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে।

অর্ণব মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: শিক্ষা থেকে নিয়োগ, আমফানের ত্রাণ থেকে রেশন - তৃণমূলের জমানায় একের পর এক দুর্নীতির খবর সামনে এসেছে। এবার তৃণমূল সরকারের আমলে SIR চলাকালীন বার্থ ও ডেথ সার্টিফিকেট নিয়েও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এল। আর সেই অভিযোগ সামনে আসতেই তৎপর প্রশাসন। জেলায় জেলায় জারি পুলিশি অভিযান। জেলার পাশাপাশি খাস কলকাতাতেও দেখা গেছে একই ছবি। 

কোথায় কোথায় অভিযান?  

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতাতে (Kolkata) পুলিশি তৎপরতা তুঙ্গে। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে SIR চলাকালীন বার্থ ও ডেথ সার্টিফিকেট নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। এর ভিত্তিতেই তথ্য সংগ্রহ করতে যায় পুলিশের একাধিক টিম। কলকাতার ১, ২ ও ১০ নম্বর বরো অফিসে অভিযান জারি পুলিশের। শুধু বরো অফিস নয়, কলকাতা পুরসভার (KMC) হেডকোয়ার্টারেও পৌঁছেছে পুলিশ। মূলত, জন্ম-মৃত্যুর রেজিস্টারগুলি খতিয়ে দেখছেন তাঁরা। ল্যাপটপেও খতিয়ে দেখা হচ্ছে এই সংক্রান্ত সমস্ত নথি। শহরের একাধিক শ্মশান থেকেও নথি সংগ্রহ করছে পুলিশ।  

কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও সক্রিয় পুলিশ। তৃণমূল সরকারের (TMC Government) আমলে SIR চলাকালীন বার্থ সার্টিফিকেট (Birth Certificate) ও ডেথ সার্টিফিকেট (Death Certificate) নিয়ে দুর্নীতির অভিযোগে কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চলছে পুলিশি অভিযান। তুফানগঞ্জ ২ ব্লকের মহিষকুচি ১ পঞ্চায়েতে গিয়ে বেশ কিছু জন্ম-মৃত্যুর রেজিস্টার বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সরকারি নির্দেশিকা আসার পরই এই অভিযান চালানো হয়েছে। জানা যাচ্ছে, এই অভিযোগ নতুন নয়। এর আগে একাধিকবার জন্ম-মৃত্যুর সার্টিফিকেট নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে প্রকাশ্যে এসেছে ভুয়ো জন্ম সার্টিফিকেট ইস্যুর বিষয়টি। সেই পরিপ্রেক্ষিতে আজকের এই তল্লাশি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারি নির্দেশ পালন করে কোচবিহার জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানা গেছে। 

একই চিত্র বীরভূমের (Birbhum) একাধিক পুরসভায়। বীরভূমের রামপুরহাট (Rampurhat), সিউড়ি (Siuri) ও দুবরাজপুর (Dubrajpur) পুরসভাতেও অভিযান চালায় পুলিশ। অভিযোগ, বিধানসভা ভোটের আগে বীরভূমের একাধিক পুরসভা থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছিল বেআইনিভাবে। যা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতারা। প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে উচ্চশিক্ষামন্ত্রী তথা সিউড়ির বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay) অভিযোগ করেছিলেন যে ভোটের তিন মাস আগে সিউড়ি পুরসভা থেকে প্রায় ৪০০ জনকে জন্মের শংসাপত্র ইস্যু করা হয়েছে। অভিযোগ, মূলত বাংলাদেশিদের এই শংসাপত্রগুলি দেওয়া হয়। ভুয়ো ভোটারদের সুবিধা করে দিতেই এমনটা করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেছিলেন। সেই প্রেক্ষিতেই আজ সিউড়ি পুরসভায় তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। 


 
অন্যদিকে, পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কুলটি পুরসভাতেও জারি রয়েছে পুলিশি অভিযান। কুলটির বরো দফতরের জন্ম-মৃত্যু নথিভুক্তিকরণ বিভাগে তল্লাশি চালায় পুলিশ। কাটোয়া পুরসভাতেও বার্থ ও ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ পেয়ে তল্লাশি জারি পুলিশের। জানা যাচ্ছে, ১৯৯০ সাল পর্যন্ত যে সমস্ত ম্যানুয়াল শংসাপত্রের রেকর্ড রয়েছে, তা বাজেয়াপ্ত করবে পুলিশ। ডিজিটাল সার্টিফিকেটগুলি হার্ড ডিস্কে করে নিয়ে যাওয়া হবে। এর পাশাপাশি, চুঁচুড়া পুরসভা, বৈদ্যবাটি পুরসভায় অভিযান চালায় চন্দননগর পুলিশ। জন্ম-মৃত্যুর শংসাপত্র দেওয়া হয় যে দফতর থেকে, সেই দফতরের যাবতীয় নথিপত্র খতিয়ে দেখে পুলিশ। এই একই অভিযোগে ডায়মন্ড হারবার পুরসভাতেও অভিযান চালায় পুলিশ। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ১৩টি পঞ্চায়েতেও একযোগে তল্লাশি। প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে ডেথ এবং বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশনের খাতা বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget