এক্সপ্লোর

Nadia: প্রবল বর্ষণে ফুঁসছে ভাগীরথী, জলমগ্ন নদিয়ার একাধিক গ্রাম

ভাগীরথীর জল বাড়তে থাকায় নদিয়ার শান্তিপুর ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা একেবারে জলমগ্ন। দুর্ভোগে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।

সুজিত মণ্ডল, নদিয়া: কয়েকদিনের একটানা বৃষ্টি। তাতেই উথালপাথাল ভাগীরথী। হু হু করে বাড়তে জলের থাকা প্রবল তোড়ে ভাসছে একাধিক গ্রামাঞ্চল। ভাগীরথীর জল বাড়তে থাকায় নদিয়ার শান্তিপুর ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা একেবারে জলমগ্ন। দুর্ভোগে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।

লক্ষ্মীকান্তপুর থেকে গয়েশপুর গ্রামে যাওয়ার অন্যতম প্রধান রাস্তার উপর দিয়ে হুড়মুড়িয়ে বয়ে চলেছে জল। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পায়ে হেঁটে যাতায়াতেও যেমন সমস্যা সৃষ্টি হয়েছে, তেমনই অসুবিধা হচ্ছে যানবাহন নিয়ে চলাচল করতেও। ফলে বাধ্য হয়েই চলছে ঝুঁকির পারাপার। গতকাল দুপুর থেকে পাকা রাস্তার উপর দিয়েই চলছে নৌকা করে রাস্তা পারাপার। কোথাও কোমর পর্যন্ত জল তো কোথাও বুক সমান জল উঠেছে। জীবনের ঝুঁকি নিয়ে তাই এভাবেই পারাপার করছেন দুই গ্রামের বাসিন্দারা। 

একটানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ইসলাপুর গ্রামে। সেখানে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তায় নেমেছে বড়সড় ধস। এর ফলে ওই রাস্তা দিয়ে কোনও যানবাহনই চলাচল করতে পারছে না। কালনাঘাট থেকে ৩৪ নং জাতীয় সড়কে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তায় ধস নামায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ।

এছাড়াও জলমগ্ন শান্তিপুরের নৃসিংহপুর ফেরি চলাচলের ঘাট ও বাসস্ট্যান্ড। সেখানে প্রায় হাঁটু সমান জল জমেছে। অন্যদিকে এই কয়েকদিনে ভাগীরথী নদীর পাড় ভাঙনে চিন্তায় শান্তিপুর ১৬ নং ওয়ার্ডের গবারচর এলাকার বাসিন্দারা। ভাগীরথীর জলে প্লাবিত হয় হরিপুর গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়া গ্রাম, নতুন গ্ৰাম, হালদারপাড়া, হাউস ‌ সাইড‌ কলোনী সহ বেশ কিছু এলাকা।

২০০০ সালে বন্যা‌র পর খুব একটা বড় ধরণের বন্যা‌ দেখেনি হরিপুর অঞ্চলের কয়েকটি গ্ৰামের মানুষ। ভাগীরথীর পার্শ্ববর্তী এলাকায় চাষের জমি বিশেষ করে সবজি চাষের জমিতে জল ঢোকায় চাষিদের মাথায় হাত। ইয়াসের ক্ষতি সামলে উঠছিলেন সবে। ধার দেনা করে চাষ করে সবে মাত্র সামান্য সুখের মুখ দেখেছেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Post Poll Violence: পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা
পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা
Falta Repoll Result 2026: ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়, চতুর্থ স্থানে তৃণমূলের জাহাঙ্গির, কী বললেন BJP প্রার্থী দেবাংশু ?
ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়, চতুর্থ স্থানে তৃণমূলের জাহাঙ্গির, কী বললেন BJP প্রার্থী দেবাংশু ? "আমাকে দিয়ে নাকি মাছ বেচাবে.."
KMC Bulldozer Mission:
"..শাস্তি হবে", কাদের কথা বললেন রাজ্যের মন্ত্রী ?
Infiltration: অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের , 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের, 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget