এক্সপ্লোর

Independence Day 2021: রাত পোহালেই ৭৫ তম স্বাধীনতা দিবস, কী কী নিরাপত্তা ব্যবস্থা রাজ্যে ?

১৫ অগাস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি সতর্ক পুলিশ। দিকে দিকে চলছে নজরদারি ।


বীরভূম, কোচবিহার, মালদা, কলকাতা, হুগলি, হাওড়া: ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি সতর্ক রাজ্যের পুলিশ। দিকে দিকে চলছে কড়া চেকিং। জেলায় জেলায় চলছে পুলিসি টহলদারি। নজর রাখা হচ্ছে স্টেশনগুলির উপর। বীরভূমের রামপুরহাট স্টেশনে কড়া নজরদারি চোখে পড়ল শুক্রবার থেকেই ।  রাতে স্টেশন চত্বরে তল্লাশি চালায় আরপিএফ ও জিআরপি। 
কোচবিহার জেলার প্রায় ৫৫০ কিলোমিটার ধরে রয়েছে আন্তর্জাতিক বাংলাদেশ বর্ডার। সীমানায় মোতায়েন রয়েছে বিএসএফের একাধিক ব্যাটেলিয়ান। ১৫ আগস্ট নাশকতামূলক ঘটনা এড়াতে সতর্ক পুলিশ।  তাছাড়া যাতে অনুপ্রবেশ না ঘটতে পারে বা কোনও ধরনের অশান্তি না ঘটে সেই কথা মাথায় রেখেই বিএসএফ কোচবিহার সেক্টর এবং ফালাকাটা সেক্টরের পক্ষ থেকে শুরু করা হয়েছে অপারেশন অ্যালার্ট।
৫৫০ কিলোমিটার আন্তর্জাতিক বর্ডারের অনেক জায়গা রয়েছে যেখানে এখনও ফেন্সিং নেই। রয়েছে অনেক নদী। ফলে যেকোনও রকম নাশকতামূলক ঘটনা এড়াতে আগের থেকে অনেক বেশি জাওয়ান মোতায়েন করে প্রতিনিয়ত চলছে নাকা চেকিং। পাশাপাশি বর্ডার সংলগ্ন রাস্তাগুলিতে প্রহরায় রয়েছে অতিরিক্ত বিএসএফ জওয়ান। 
অন্যদিকে, মালদা শহরে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হল জেলা প্রশাসনিক ভবন, ব্যাংক ও মালদা জেলা আদালত চত্বরে।
হুগলিতে মেটাল ডিটেক্টর দিয়ে রেল, ট্রাক,যাত্রীদের ব্যাগ, দূর পাল্লার ট্রেনের কামরা পরীক্ষা করে রেল পুলিশ ও জিআরপি। ব্যান্ডেল জিআরপির অফিসার ইনচার্জ মহাবীর বেরা ও ব্যান্ডেল আর পি এফ এর দায়িত্বপ্রাপ্ত অফিসাররা তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন। ব্যান্ডেলে চলছে কড়া নজরদারি।
৭৫ তম স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। দূরপাল্লার ট্রেন তো বটেই, এমনকী স্টাফ স্পেশাল লোকাল ট্রেনগুলিতেও তল্লাশি চালাচ্ছে আরপিএফ ও জিআরপি। স্নিফার ডগ দিয়ে যাত্রীদের ব্যাগেরও চলছে তল্লাশি। 
রবিবার, ৭৫ তম স্বাধীনতা দিবসে কলকাতা শহরের নিরাপত্তাও আঁটোসাঁটো। পুলিশ সূত্রে খবর, রাস্তায় থাকবেন ৪ হাজার পুলিশ কর্মী। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার ১১ জন পুলিশ অফিসার। কয়েকজন জয়েন্ট কমিশনার থাকবেন রেড রোডের নিরাপত্তার দায়িত্বে। সুপারভিশনের দায়িত্বে থাকবেন স্পেশাল সিপি দময়ন্তী সেন। ২৩টা জায়গায় থাকবে নাকা চেকিংয়ের ব্যবস্থা। রেড রোডে থাকবে ৩টে ওয়াচ টাওয়ার। এছাড়াও, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নজরদারির ব্যবস্থা থাকছে। 

প্রতিবেদন - করুণাময় সিংহ, গোপাল চট্টোপাধ্যায়, সৌরভ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, সুনীত হালদার

সেরা শিরোনাম

News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget