এক্সপ্লোর

Indian Railways Isolation Coaches: ট্রেনের কামরায় তৈরি হল আইসোলেশন ওয়ার্ড, করোনা কালে বেডের ঘাটতি মেটাতে তৎপর রেল

এই সঙ্কটময় পরিস্থিতিতে বেডের ঘাটতি মেটাতে যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনের মধ্যে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। 

সুনীত হালদার, হাওড়া: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। এ রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। সরকারি এবং বেসরকারি হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো হলেও বাস্তবে অনেকে করোনা রোগীই বেডের অভাবে মারা যাচ্ছেন। এই সঙ্কটময় পরিস্থিতিতে বেডের ঘাটতি মেটাতে যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনের মধ্যে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। 

পূর্ব রেলের পক্ষ থেকে থেকে জানানো হয়েছে, শুধুমাত্র হাওড়া ডিভিশনে ১০৩টি রেলের কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসাবে তৈরি করা হয়েছে। এতে মোট ১৬৫০টি বেড আছে। এই মুহূর্তে হাওড়া ডিভিশনের বর্ধমান, আজিমগঞ্জ, হাওড়ায় ৩৮টি কোচ রাখা হয়েছে। এর মধ্যে বর্ধমানে ২০টি, আজিমগঞ্জে ৮ টি এবং হাওড়ায় ১০ টি কোচ মেরামতি করে রাখা হয়েছে।  

হাওড়া রেল ইয়ার্ডে যে ১০ টি কোচ প্রস্তুত রাখা হয়েছে, সেগুলিকে প্রতিদিন ক্লিনিং এবং স্যানিটাইজেশনের কাজ করা হচ্ছে। প্রতি কোচের জানালার বাইরে ‘মসকিউটো নেট’ লাগানো  হয়েছে। প্রত্যেক কোচের চারটি ল্যাভাটরির মধ্যে একটি বাথরুম এবং বাকি তিনটি ল্যাভাটরি হিসেবেই ব্যবহারের জন্য রাখা হয়েছে। প্রতি কোচে নির্দিষ্ট স্থানে ২টি করে অক্সিজেন সিলিন্ডার রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রতি কোচের ১৮ টি বেডের মধ্যে ১৬ টি রাখা হয়েছে রোগীদের জন্য আর ২ টি বেড নিয়ে চিকিৎসকদের জন্য একটি কেবিন করে রাখা হয়েছে কোচের মধ্যে। এছাড়া কোচের মধ্যে সমস্ত কিছুর আয়োজন রয়েছে। পূর্ব রেল থেকে জানানো হয়েছে, তারা এই কোচগুলো রাজ্য সরকারকে দিতে প্রস্তুত। রেলের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী রাজ্য সরকার চাইলেই তারা কোচগুলি দিয়ে দেবে। এখন দেখার, গতবারের মতো এবারও রাজ্য সরকার রেলের এই অফার বাতিল করে কি না।

এদিকে শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনে চম্পাহাটি স্টেশনে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হলেন এক যাত্রী। ট্রেনের সংখ্যা কমানোয় ভিড় বাড়ার কারণেই  দুর্ঘটনা। এই অভিযোগে শুক্রবার সকাল ৮টা থেকে রেল অবরোধ শুরু করেন যাত্রীরা। এদিন চম্পাহাটি স্টেশন ছাড়ার পর আপ ক্যানিং লোকাল থেকে পড়ে যান এক যাত্রী। তারপরই উত্তেজনা ছড়ায়। সম্প্রতি শিয়ালদা ডিভিশনে চালক ও গার্ড মিলিয়ে শতাধিক রেল কর্মী করোনা আক্রান্ত হন। তারপর থেকেই কমানো হয়েছে ট্রেনের সংখ্যা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget