এক্সপ্লোর

Jhargram elephant attack: ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত্যু কলকাতা থেকে ঘুরতে আসা ১ পর্যটকের

ঝাড়গ্রামের লোধাশুলির কেঁউদীশোল জঙ্গলে হাতির হামলায় মৃত্যু ১ জনের। কলকাতা থেকে আগত ৩ পর্যটক হাতি দেখার জন্য গভীর জঙ্গলে ঢুকে পড়েছিল। সেখানে দলমার দাঁতালের মুখোমুখি পড়ে যান তাঁরা।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: হাতি দেখতে গিয়ে হাতির হামলায়  মৃত্যু হল কলকাতা থেকে ঘুরতে আসা এক পর্যটকের। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের লোধাশুলির কেঁউদীশোল এর জঙ্গলে। সোমবার কলকাতা থেকে আগত ৩ পর্যটক হাতি দেখার জন্য গভীর জঙ্গলে ঢুকে পড়ে। সেখানে দলমার দাঁতালের মুখোমুখি পড়ে যায় ৩ যুবক। ২ জন পালাতে সক্ষম হলেও দানিশ আগরওয়াল  নামে এক যুবক হাতির সামনে পড়ে যায়। ঘটনাস্থলেই হাতি থেঁতলে দেয় যুবককে। তার বয়স প্রায় ৪০ বছর । তিনি কলকাতার  রিবন স্ট্রিটের বাসিন্দা বলে জানা যায়। তিন বন্ধু মিলে ঝাড়গ্রামে বেড়াতে এসেছিলেন। সোমবার বিকেলে তিন বন্ধু মিলে ওই এলাকায় হাতি দেখতে গিয়েছিল।

জানা গিয়েছে, কেঁউদীসোল জঙ্গলে ১০ টি দাঁতাল হাতি রয়েছে। তিন বন্ধু জঙ্গলের ভিতরে ঢুকে হাতি দেখতে গিয়েছিল। সেই সময় হাতির দল তাদের তাড়া করে। যার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা মৃতদেহকে ঘিরে রেখে বিক্ষোভ দেখায় । হাতির হামলার ঘটনা নতুন নয় । প্রতিদিন ঝাড়গ্রামে হাতির হামলার ঘটনা ঘটছে, সেইসঙ্গে প্রাণহানির ঘটনা ঘটছে । তা সত্ত্বেও বনদফতরে সম্পূর্ণ উদাসীন বলে স্থানীয় বাসিন্দারা জানান। হাতির হামলায় এক পর্যটক এর মৃত্যুর ঘটনা রীতিমতো ঝাড়্গ্রাম জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। 

এর আগও হাতির হামলার খবর এসেছিল। মাঝরাতে খাবারের খোঁজে হাতির হানা লোকালয়ে হয়েছিল কিছুদিন আগেই। মেদিনীপুর সদর ব্লকের গুড়িগুড়িপালে রাতভর তাণ্ডব চালিয়ে ৬টি বাড়ি ভেঙেছিল হাতির দল। পায়ে মাড়িয়ে নষ্ট করেছিল ধানের বীজতলা। খাবারের খোঁজে লোকালয়ে এসে রাতভর দস্যুগিরি চালিয়েছিল সেই হাতির পাল। ভোরের আলো ফুটতে ধানের বীজতলা মাড়িয়ে নষ্ট করে গ্রাম দাপিয়ে সকলের মনে আতঙ্ক ধরিয়ে দিয়ে জঙ্গলে ফিরেছিল হাতির পাল। হাতির পাল তাণ্ডব চালিয়েছিল মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল এলাকায়ও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Bank Account:
"তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি", আদালতে সওয়াল ED-র, "আদালতের নির্দেশ অনুযায়ী.."
BJP News: ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভায় মনোনয়ন পেশ, উপস্থিত মুখ্যমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভা
৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভায় মনোনয়ন পেশ, উপস্থিত মুখ্যমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভা
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget