এক্সপ্লোর

Jhargram যমদূত, চিত্রগুপ্তকে সঙ্গে নিয়ে রাস্তায় হাজির যমরাজ! ঝাড়গ্রামে অভিনব করোনা প্রচার

করোনার বিরুদ্ধে এই বিশেষ সচেতনতা প্রচারকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা

অমিতাভ রথ, ঝাড়গ্রাম : স্বর্গ ছেড়ে যমরাজ এবার নেমে এলেন মর্তে! সঙ্গী আবার যমদূত, চিত্রগুপ্তও। সোমবার সকালে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় দেখা গেল এমনই চিত্র। রাজ্যজুড়ে করোনার সংক্রমণ কমলেও বিধি নিষেধ মানার ব্যাপারে অল্প ঢিলেমি দিলেই যে সমূহ বিপদ, সেই বার্তা দিতেই অভিনব পদক্ষেপ করেছিল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। স্থানীয় লোকশিল্পীদের দিয়ে যে প্রচার চালানো হল।

গোটা দেশের সঙ্গে রাজ্যেও আপাতত কমেছে করোনার সংক্রমণ। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দেওয়া গেলেও চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ। এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া আশঙ্কা প্রকাশ করেছেন, ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে দেশে আছড়ে পড়তে পারে করোনর তৃতীয় ঢেউ। ভ্যাকসিনেশনের জোর দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কিছুটা গা ছাড়া মনোভাব আতঙ্কের রেশ বাড়াচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এমনিতেই রাজ্যে বিধি নিষেধ অনেক আগল দেওয়া হলেও তা পুরোপুরি শিথিল করা হয়নি। এই অবস্থায় যারা বাইরে বেরোচ্ছেন তারা যাতে কোভিডের জন্য প্রয়োজনীয় বিধিনিষেধ যথেষ্ট গুরুত্ব দিয়ে মেনে চলেন সেই বার্তাই দিতে উদ্যোগ নিয়েছিল ঝাড়গ্রাম জেলা প্রশাসন।

করোনার বিরুদ্ধে এই বিশেষ সচেতনতা প্রচারে অংশ নিয়েছিলেন ঝাড়গ্রামের লোকশিল্পীরা। তাদের মধ্যেই কেউ যমদূত, কেউ চিত্রগুপ্ত ও কেউ যমরাজ সেজে রাস্তায় রাস্তায় ঘুরে প্রচার চালালেন। যমে-মানুষে টানাটানির মধ্যে যাতে না পড়তে হয় সেই জন্য মাস্ক পরা ও করোনা নিয়ে সচেতনতা বজায় রেখে বিধি নিষেধগুলো মেনে চলার বার্তাই সাধারণ পথচলতি মানুষকে দেওয়া হয় তাদের তরফে। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তারা প্রচার চালান। স্বয়ং 'যমরাজ'কে এভাবে রাস্তায় নেমে প্রচার করতে দেখে সাধারণ পথচলতি মানুষের মধ্যে বেশ উন্মাদনা তৈরি হয়। রাস্তায় ধারে দাঁড়িয়ে উৎসাহিরা লোকশিল্পীদের মজার ছলে সচেতনতামূলক গুরুত্বপূর্ণ বার্তা মন দিয়েই শোনেন।

পাশাপাশি এই অভিনব প্রচারের মাঝেই জনগণকে ফের একবার সতর্ক করে দেওয়া হয়, জ্বর-সর্দ-কাশির হলে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে। হাসপাতালে যেতে। অযথা আতঙ্কিত না হয়ে নিয়ম অনুযায়ী চিকিৎসা করাতে। যমদূত, চিত্রগুপ্তকে সঙ্গে নিয়ে যমরাজের যে প্রচারকে স্বাগত জানিয়েছেন ঝাড়গ্রামের বাসিন্দারা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee : 'তৃণমূল পার্টিটা প্রায় উঠে যাওয়ার পথে', বহিষ্কৃত হয়ে ক্ষোভ উগরে দিলেন ঋতব্রত
'তৃণমূল পার্টিটা প্রায় উঠে যাওয়ার পথে', বহিষ্কৃত হয়ে ক্ষোভ উগরে দিলেন ঋতব্রত
Kunal Ghosh: 'নেতৃত্বের প্রতি আমার বহু অভিযোগ, রাগ, যন্ত্রণা ছিল...', হঠাৎই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের
'নেতৃত্বের প্রতি আমার বহু অভিযোগ, রাগ, যন্ত্রণা ছিল...', হঠাৎই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের
Ashok Dinda: 'মন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতিতে আসিনি', প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই বার্তা অশোক দিন্দা
'মন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতিতে আসিনি', প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই বার্তা অশোক দিন্দা
Weather Update: কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget