এক্সপ্লোর

Jhargram : মাদক খাইয়ে অচৈতন্য করে মহিলাকে গণধর্ষণের অভিযোগ ঝাড়গ্রামে, গ্রেফতার ২

এক মহিলাকে ভুল বুঝিয়ে ঝাড়গ্রাম জেলার জামবনিতে নিয়ে এসে মাদক খাইয়ে অচৈতন্য করে গণধর্ষণ করে ধৃত ওই দুই যুবক।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম : মাদক খাইয়ে এক মহিলাকে অচৈতন্য করে গণধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল জামবনি থানার পুলিশ। কলকাতা পুলিশের সহযোগিতায় গ্রেফতার দুই অভিযুক্তকে শনিবার ঝাড়গ্রাম আদালতে পেশ করে জামবনি থানার পুলিশ। জামবনি থানার পুলিশ ধৃত দুই যুবককে পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়। মহামান্য আদালতের ভারপ্রাপ্ত বিচারক দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর অভিযুক্ত দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে মহিলাকে ভুল বুঝিয়ে ঝাড়গ্রাম জেলার জামবনিতে নিয়ে আসে অভিযুক্ত দুই যুবক। তারপর তাঁকে মাদক খাইয়ে অচৈতন্য করে গণধর্ষণ করারও অভিযোগ ওই দুই যুবকের বিরুদ্ধে। ধৃত দুই ব্যক্তির বাড়ি দক্ষিণ ২৪ পরগনা মুকুন্দপুর এলাকায়। অভিযোগকারিণী ওই মহিলার বাড়িও দক্ষিণ ২৪ পরগনার ওই এলাকায় বলে পুলিশ সূত্রের খবর।

জানা গিয়েছে, মাদক খাইয়ে অচৈতন্য করে গণধর্ষণের ঘটনাটির অভিযোগ দায়ের হয় ২০১৮ সালে। অভিযোগকারিনী মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় গ্রামের বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসার পর ওই মহিলাকে তাঁর পরিবারের হাতে তুলে দেয় জামবনি থানার পুলিশ। পরে ওই মহিলা ঝাড়গ্রাম আদালতে অভিযোগ করেন যে তাঁকে জোর করে মাদক খাইয়ে অচৈতন্য অবস্থায় গণধর্ষণ করেছে দুই ব্যক্তি। এরপরই আদালতের নির্দেশে জামবনি থানার পুলিশ তদন্ত শুরু করে।

ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মারধর, গণধর্ষণের মামলা রুজু করা হয় পুলিশের পক্ষে। তদন্তে নেমে গতকাল দুই যুবককে পুলিশ গ্রেফতার করে দক্ষিণ চব্বিশ পরগনার মুকুন্দপুর এলাকা থেকে। শনিবার ধৃত দুই যুবককে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। জামবনি থানার পুলিশ ধৃত দুই যুবককে পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়। মহামান্য আদালতের ভারপ্রাপ্ত বিচারক দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর অভিযুক্ত দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। দুই যুবককে পুলিশ হেফাজতে নিয়ে জামবনি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget