এক্সপ্লোর

Khanakul flood Situation : বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, পাল্টা অভিযোগ তৃণমূলের

তৃণমূলের অভিযোগ, বিধায়ক তহবিলের ত্রাণ বিজেপি কার্যালয়ে মজুত করতে গিয়ে জনরোষের শিকার হয়েছেন সুশান্ত ঘোষ। 

খানাকুল : বন্যার জলে কচুরিপানার সঙ্গে ভাসছে ত্রাণের বিস্কুট। বিজেপির পতাকা লাগানো নৌকায় পড়ে রয়েছে ত্রাণ সামগ্রীর বস্তা। মঙ্গলবার বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণ বিলিকে ঘিরে এমনই ঘটনার সাক্ষী রইল খানাকুলের হরিশচক। বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন এলাকার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। বিধায়ককে আসতে দেখে মারমুখী হয়ে ওঠেন পথ আগলে দাঁড়িয়ে থাকা কয়েকজন। বিধায়কের দেহরক্ষীরা তাঁদের আটকে দেন। সেই সুযোগে গোলমালের ভিড় এড়িয়ে বেরিয়ে যান খানাকুলের বিজেপি বিধায়ক। 

বিজেপি বিধায়কের অভিযোগ, গ্রামের ভিতরে জলবন্দি পরিবারগুলির কাছে ত্রাণ পৌঁছে দিতে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়ে লুঠপাট শুরু করে।
বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, '' আমরা ত্রাণ দিতে যাচ্ছিলাম। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় যাতে ত্রাণ পৌঁছতে না পারি। সব লুঠপাট করে নেয়। মানুষের কাছে পৌঁছনো আটকাতেই এই হামলা।''

যদিও হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূল। তাদের পাল্টা অভিযোগ, বিধায়ক তহবিলের ত্রাণ বিজেপি কার্যালয়ে মজুত করতে গিয়ে জনরোষের শিকার হয়েছেন সুশান্ত ঘোষ। 
তৃণমূল নেতা নূর নবি মণ্ডল বলেন, '' বিধায়ক তহবিলের টাকায় কেনা ত্রাণ সামগ্রী দুর্গতদের না দিয়ে বিজেপি কার্যালয়ে মজুত করেছিল। ওরা নিজেরাই নিজেদের লোককে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। দেখাতে চাইছে মানুষের কাছে যেতে চাইছি কিন্তু কেউ যেতে দিচ্ছে না।''

খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি বিধায়ক।

যেদিকে চোখ যায়, সেদিকে শুধুই জল আর জল। চাষের জমি, রাস্তাঘাট, দোকানপাট থেকে বাড়ি ঘর, সবই জলমগ্ন। ৫ দিন ধরে অসহনীয় অবস্থা। বিদ্যুৎহীন এলাকা। পানীয় জলের আকাল।  চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বানভাসী মানুষ। জলের তলায় হুগলির খানাকুলের প্রায় ৬৫টি গ্রাম। পরিস্থিতি উন্নতি হওয়ার বদলে, নতুন করে জল ঢুকেছে আরও বেশ কিছু গ্রামে।
আরামবাগ-গড়েরঘাট রাস্তার আরও বেশকিছু জায়গা জলের তলায় চলে যাওয়ায় খানাকুল যেতে সমস্যা দেখা দিয়েছে। আজ খানাকুলে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা থাকলেও, আবহাওয়ার এতটাই খারাপ হয়ে যায়, তিনি আর যেতে পারেননি। হাওড়ার আমতা থেকেই নবান্নে ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। 






সেরা শিরোনাম

West Bengal News Live : আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget