এক্সপ্লোর

water logging problem: বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত জল, দুর্ভোগের মুখে খড়দা পাতুলিয়ার খড় বাগান এলাকার বাসিন্দারা

জল যন্ত্রনায় ভুগছেন খড়দা পাতুলিয়ার  খড় বাগান এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ দীর্ঘদিনের। অল্প  বৃষ্টি হলেই নাকি জল জমে যাচ্ছে। শুধু তাইই নয়, সেই জমা জল নামতে সময় লেগে যাচ্ছে প্রায় ১৫-১৬ দিন। 

সমীরণ পাল, খড়দা: বৃষ্টি কমলেও নামছে না জল। যার জন্য প্রবল ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরেই এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার মানুষকে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার খড়দার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার খড় বাগানে। এলাকার সাধারণ মানুষদের অভিযোগ এক-দুদিন যদি প্রবল বৃষ্টি যদি হয়, তবে পরের বেশ কিছুদিন পর্যন্ত এলাকা প্রায় হাঁটু জলে ডুবে থাকছে। 

জল যন্ত্রনায় খড়দা পাতুলিয়ার  খড় বাগান এলাকার মানুষের ভোগান্তির যেন শেষ নেই। এই জল জমা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এলাকার মানুষদের অভিযোগ গত প্রায় ৪ বছর ধরে একই সমস্যার মুখে পড়তে হচ্ছে খড়দা পাতুলিয়ার খড় বাগান এলাকার মানুষদের। অল্প  বৃষ্টি হলেই নাকি জল জমে যাচ্ছে। মানুষ জনের চলাফেরা করতে সমস্যা হচ্ছে। শুধু তাইই নয়, সেই জমা জল নামতে সময় লেগে যাচ্ছে প্রায় ১৫-১৬ দিন। 

এলাকার সাধারণ মানুষের অভিযোগ যে, বারবার পঞ্চায়েতে জানিয়েও মেলেনি সুরাহা। রাস্তা ঠিকও করা হয়নি। জল নিকাশি ব্যবস্থাও উন্নতি করা হয়নি। যদিও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈষ্যর সাফাই, মাঠের ওপর দিয়ে আগে জল নিকাশি হত। কিন্তু সেই সমস্ত জায়গা উঁচু হয়ে যাওয়ায় জমা জল ফের এলাকায় চলে আসছে। কবে কাটবে জল-যন্ত্রণা, তার উত্তর মেলেনি।

কোথাও কোমর জল, কোথাও হাঁটু জল এলাকার প্রায় সববাড়ির ভেতর জল থৈ থৈ অবস্থা হয়ে রয়েছে। সাপ জোক পোকামাকড়ের উপদ্রবও এলাকায় বেড়েছে বলে জানিয়েছেন এলাকার সাধারণ বাসিন্দারা। এর ফলে তাঁদের হয়রানিও বেড়েছে। স্থানীয় পঞ্চায়েতের অবশ্য এই নিয়ে কোনও হেলদোল নেই এমনটাই অভিযোগ এলাকাবাসীর। 

কলকাতা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে এমন জল নিকাশি ব্যবস্থার করুণ ছবি এর আগেও ধরা পড়েছে। অল্প বৃষ্টি হলেই কিছু জায়গায় প্রায় হাঁটু পর্যন্ত জল জমে যায়। এর ফলে সাধারণ মানুষদের দুর্ভোগের শেষ হয় না। খড়দা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতেও এবার সেই একই ছবি ধরা পড়ল।

সেরা শিরোনাম

West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Birbhum: বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
Delhi Building Collapse: দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি, বহুতলে ছিল ছাত্রদের মেস, ধ্বংসস্তূপে অন্তত ৫০ জনের আটকে থাকার আশঙ্কা
দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি, বহুতলে ছিল ছাত্রদের মেস, ধ্বংসস্তূপে অন্তত ৫০ জনের আটকে থাকার আশঙ্কা
Howrah News: ভারী বর্ষণে জলমগ্ন উত্তর হাওড়ার এই এলাকা, পুরসভাকে জানিয়েও মেলেনি সুরাহা, প্রতিবাদ-বিক্ষোভ স্থানীয়দের
ভারী বর্ষণে জলমগ্ন উত্তর হাওড়ার এই এলাকা, পুরসভাকে জানিয়েও মেলেনি সুরাহা, প্রতিবাদ-বিক্ষোভ স্থানীয়দের

ভিডিও

Delhi Building Collapse: দিল্লির মোতিবাগ এলাকায় ভেঙে পড়ল বহুতল। ধ্বংসসতূপ থেকে একের পর এক দেহ উদ্ধার
TMC ED Raid: পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডে নাদিমুলের বাড়ি ও খবরের কাগজের অফিসে তল্লাশি
BJP Government : 'গ্রেট ক্যালাকাটা কিলিং-য়ের যে ইতিহাসকে লুকিয়ে রাখা হয়েছিল', বললেন শমীক
Sukanta Majumdar : 'যার জেতার ক্ষমতা আছে পার্টি তাকেই টিকিট দেবে', মন্তব্য সুকান্তর
Dengue News Update : ৪ তারিখ থেকে ডেঙ্গি সচেতনতা। বাড়ি বাড়ি যাবে আর ধরবে : শারদ্বত | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget