এক্সপ্লোর

রেশন ডিলারদের আবেদন খারিজ, ‘দুয়ারে রেশন’ প্রকল্পে সিলমোহর হাইকোর্টের

দুয়ারে রেশন প্রকল্পের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন কয়েকজন রেশন ডিলার

সৌভিক মজুমদার, রুমা পাল ও সমীরণ পাল: ‘দুয়ারে রেশন’ প্রকল্পে সিলমোহর হাইকোর্টের। বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে রেশন ডিলারদের একাংশের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আজ থেকে রাজ্যজুড়ে শুরু হল ‘দুয়ারে রেশনে’র পাইলট প্রজেক্ট।

‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্টে স্বস্তি রাজ্যের! চালু করা যাবে দুয়ারে রেশন প্রকল্প। বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার প্রকল্পে সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট।

দুয়ারে রেশন প্রকল্পের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন কয়েকজন রেশন ডিলার। তাঁদের আবেদন বুধবার, খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবার থেকেই শুরু হল দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট। কলকাতার পাশাপাশি জেলাতেও পাইলট প্রজেক্ট শুরু হয়েছে।


উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, পশ্চিম বর্ধমান-সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার কাজ। এর জন্য, ১৫ শতাংশ রেশন দোকান নির্দিষ্ট করা হয়েছে। সেখান থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশনের সামগ্রী। 

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, পাইলট প্রজেক্টের মাধ্যমে খতিয়ে দেখা হবে সুবিধা-অসুবিধা। এরপর সেই অনুযায়ী পরিস্থিতি বিচার করে পুরোদমে চালু করা হবে প্রকল্প। ‘দুয়ারে রেশন’ প্রকল্প পুরোপুরি কবে চালু হবে, মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের পরই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। 

‘দুয়ারে রেশন’ প্রকল্পকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন রেশন ডিলারদের একাংশ। ‘এই প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী। প্রকল্পের কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। বাড়ি গিয়ে রেশন দেওয়া আইনবিরুদ্ধ। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো রেশন ডিলারদের নেই’, দাবি করেন মামলাকারীরা।


‘বাড়ি গিয়ে রেশন দিতে খরচ বহন করতে হবে ডিলারদের। গাড়ির খরচ, প্রচারের খরচ এবং সংরক্ষণের খরচ বহন করতে হবে,’ জানিয়েছে রাজ্য সরকার। পাল্টা রেশন ডিলারদের দাবি, ‘এই বিপুল খরচ তাঁরা বহন করতে পারবেন না। দিল্লিতেও এই ধরনের প্রকল্প আনার চেষ্টা হয়েছিল। কিন্তু কেন্দ্র অনুমোদন দেয়নি।’


‘প্রাপকের সুবিধার্থে তাঁরা আইন সংস্কার করতে পারেন। এতে ডিলারের অধিকার ক্ষুণ্ণ হয় না। রাজ্যের নির্দেশ মেনে চলতে রেশন ডিলাররা বাধ্য। পরিবহণ এবং অন্যান্য খরচ বহন করতে সাহায্য করছে রাজ্যের। এটি একটি পরীক্ষামূলক প্রকল্প, শুধু সেপ্টেম্বর মাসের জন্য,’ পাল্টা দাবি করে রাজ্য।

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget