এক্সপ্লোর

কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক হত্যা মামলায় আগাম জামিন বিজেপি সাংসদের

নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যা মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছিল একসপ্তাহ আগে। সোমবার এই মামলায় অন্যতম অভিযুক্ত ও রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল রানাঘাট আদালত।

সুজিত মণ্ডল, নদিয়া:  নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যা মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছিল একসপ্তাহ আগে। সোমবার এই মামলায় অন্যতম অভিযুক্ত ও রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল রানাঘাট আদালত। সোমবার সকাল সাড়ে ১১-টার সময় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে রানাঘাট আদালতে পৌঁছন বিজেপি সাংসদ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোর্ট চত্বরে আগাম পুলিশ মোতায়েন করা হয়। বিজেপি সাংসদের দাবি, তৃণমূল তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত। তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যা মামলায় মূল অভিযুক্ত অভিজিৎ পুণ্ডারি। সিআইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করা হয়, ফোনের কল ডেটা রেকর্ডের সূত্রে জানা গেছে, ঘটনার আগে ও পরে মূল অভিযুক্ত অভিজিৎ পুণ্ডারি এবং নির্মল ঘোষের সঙ্গে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কথাবার্তা হয়। সাপ্লিমেন্টারি চার্জশিটে বিজেপি সাংসদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন এবং ১২০ বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। আগাম জামিন পাওয়ার পর ফের একবার তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন বিজেপি সাংসদ। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ খারিজ করে পাল্টা যুক্তি দিয়েছে তৃণমূলও।  দলের দাবি, এর সঙ্গে তৃণমূলের যোগসাজশ নেই। ২০১৮-সালের ৯ ফেব্রুয়ারি, বাড়ির কাছেই সরস্বতী পুজোর অনুষ্ঠানে গুলি করে খুন করা হয় নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস-কে। অভিজিৎ পুণ্ডারি, সুজিত মণ্ডল এবং নির্মল ঘোষ - এই তিনজনকে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়। গত ১৪ সেপ্টেম্বর রানাঘাট আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় সিআইডি। তাতেই অভিযুক্ত তালিকায় নাম রাখা হয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget